বকরা

বকরা [ bakarā ] বি. ছাগ। [আ. বক্র-তু. সং. বর্কর]। বকরি বি. (স্ত্রী.) ছাগী।

বকযন্ত্র

বকযন্ত্র [ bakayantra ] বি. ১. গলার কাছে বাঁকা এমন পাতনযন্ত্রবিশেষ, retort, still (বি.প.); ২. রোগীর বুক ও শ্বাসপ্রশ্বাস পরীক্ষার ডন্য ডাক্তারি যন্ত্রবিশেষ, স্টেথোস্কোপ। [সং. বক (সদৃশার্থে) + যন্ত্র]।

বকমকাঠ

বকমকাঠ [ bakama-kāṭha ] বি. বৃক্ষবিশেষ বা তার কাঠ। [দেশি]।

বকবকম

বকবকম [ bakabakama ] বি. পায়রার ডাকের আওয়াজ। [ধ্বন্যা.]।

বঁড়শি

বঁড়শি [ ban̐ḍ়śi ] বি. বাঁকা ছুঁচলো লোহার কাঁটাবিশেষ যাতে টোপ গেঁথে মাছ ধরা হয়। [সং. বড়শি]।

বঁটি

বঁটি [ ban̐ṭi ] বি. বসে বসে মাছ তরকারি প্রভৃতি কাটার বাঁটাযুক্ত অস্ত্রবিশেষ। [মুণ্ডা. বইন্টি]।

বংশীয়

বংশীয়, বংশ্য [ baṃśīẏa, baṃśya ] বিণ. ১. বংশে জাত, বংশে জন্ম হয়েছে এমন (চন্দ্রবংশীয়); ২. বংশসম্বন্ধীয়। [সং. বংশ + ঈয়, য]।

বংশিকা

বংশিকা [ baṃśikā ] বি. বাঁশি; বাঁশের বাঁশি। [সং. বংশিক + আ (স্ত্রী.)]।

বংশিক

বংশিক [ baṃśika ] বিণ. বংশীয়, বংশজ। [সং. বংশ + ইক]।

বংশাবলি

বংশাবলি [ baṃśābali ] বি. বংশের তালিকা, কুলজি। [সং. বংশ + আবলি]।