বজায়

বজায় [ bajāẏa ] বিণ. কায়েম, বলবত্, রক্ষিত, অক্ষুণ্ণ আছে এমন (চাকরি বজায় আছে, সম্মান বজায় রইল)। [ফা. বজাএ]।

বজরা

বজরা [ bajarā ] বি. বড়ো এবং ধীরগামী নৌকাবিশেষ। [ইং. barge]।

বচ্ছর

বচ্ছর [ bacchara ] বি. (আঞ্চ.) বছর (বচ্ছরকার দিন)। [প্রাকৃ. বচ্ছর]।

বচসা

বচসা [ bacasā ] বি. তর্কাতর্কি; ঝগড়া (সামান্য ব্যাপার নিয়ে বচসা বেধে গেল)। [সং. বচস্ + বাং. আ (স্বার্থে)]।

বঙ্ক

বঙ্ক [ baṅka ] বি. নদীর বাঁক। ☐ বিণ. বাঁকা, বক্র। [সং. বক্র > প্রাকৃ. বঙ্ক]।

বগলা

বগলা [ bagalā ] বি. দশমহাবিদ্যার রূপবিশেষ; দুর্গা। [সং.]।

বক্ষ্যমাণ

বক্ষ্যমাণ [ bakṣya-māṇa ] বিণ. ১. বলা হবে এমন (বক্ষ্যমাণ কাহিনি); ২. (বাং.) আলোচ্য, বলা হচ্ছে এমন। [সং. বচ্ + স্যমান]।

বখিল

বখিল [ bakhila ] বি. কৃপণ। [আ. বখীল্]।

বক্ষোপরি

বক্ষোপরি [ bakṣōpari ] ক্রি-বিণ. বুকের উপরে। [সং. বক্ষঃ + উপরি]।

বক্রোক্তি

বক্রোক্তি [ bakrōkti ] বি. ১. শ্লেষপূর্ণ বা বিদ্রুপাত্মক বাক্য; ২. টিটকারি; ৩. তির্যক মন্তব্য; ৪. প্রচ্ছন্ন নিন্দাবাদ; ৫. কাব্যালংকারবিশেষ-এতে বক্তা যে অর্থে কথা বলে শ্রোতা সেই অর্থে গ্রহণ না করে অন্য অর্থে গ্রহণ করে। [সং. বক্র + উক্তি]।