বন্দর

বন্দর [ bandara ] বি. সমুদ্রের বা বড়ো নদীর তীরে জাহাজ ভিড়াবার স্হান; যে শহরের প্রান্তে জাহাজ ভিড়াবার উপযোগী স্হান আছে, port. [ফা. বন্দর]।

বন্দ

বন্দ [ banda ] বি. ১. গৃহাদির দৈর্ঘ্য-প্রস্হের সমষ্টির পরিমাণ (পঁচিশের বন্দ ঘর); ২. খণ্ড (তিন বন্দ জমি)। [ফা. বন্দ্]।

বনোয়ারি

বনোয়ারি [ banōẏāri ] বি. শ্রীকৃষ্ণ। [হি. < সং. বনবিহারী]।

বনীকরণ

বনীকরণ [ banī-karaṇa ] বি. বনে পরিণত করা, afforestation (স. প.)। [সং. বন + ঈ (চ্বি) + √ কৃ + অন]।

বনিতা

বনিতা [ banitā ] বি. ১. নারী (আবালবৃদ্ধবনিতা); ২. ভার্যা, পত্নী; ৩. প্রিয়া, প্রেয়সী। [সং. √ বন্ (চাওয়া) + ত + আ]।

বনাশ্রিত

বনাশ্রিত বিণ. বনে আশ্রয় নিয়েছে এমন (রাজ্যহারা বনাশ্রিত রাজা)।

বনাশ্রয়

বনাশ্রয় [ banāśraẏa ] বি. বনই যার আশ্রয় বা বাসস্হান। [সং. বন + আশ্রয়]। বনাশ্রিত বিণ. বনে আশ্রয় নিয়েছে এমন (রাজ্যহারা বনাশ্রিত রাজা)।

বনাশ্রম

বনাশ্রম [ banāśrama ] বি. ১. বনের আবাস, বনের বাসস্হান; (শ্রীরামচন্দ্রের বনাশ্রমে); ২. বানপ্রস্হ। [সং. বন + আশ্রম]।

বনাম

বনাম [ banāma ] অব্য. ১. বিরুদ্ধে (মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল); ২. নামান্তরে, ওরফে। [ফা. বনাম]।

বনানী

বনানী [ banānī ] বি. মহাবন, বিশাল বা সুবিস্তৃত অরণ্য। [সং. অরণ্যানীর অনুকরণে বন শব্দ থেকে গঠিত বাং. শব্দ]।