ব বপুষ্মান বপুষ্মান [ bapuṣmāna ] (-ষ্মত্) বিণ. বিরাট দেহবিশিষ্ট, প্রকাণ্ডকায়। [সং. বপুস্ + মত্]। স্ত্রী. বপুষ্মতী।
ব বপন বপন [ bapana ] বি. ১. বীজরোপণ, বোনা (ধান্যবপন); ২. (অপ্র.) ক্ষৌরকর্ম। [সং. √ বপ্ + অন]। বপনকারী (-রিন্) বিণ. যে রোপণ করে, যে বোনে।
ব বপা বপা [ bapā ] ক্রি. (কাব্যে) বপন করা। [সং. √ বপ্ + বাং. আ]। ☐ বি. ১. মেদ, চর্বি; ২. গর্ত, ছিদ্র।
ব বন্দেজ বন্দেজ [ bandēja ] বি. ১. ব্যবস্হা; বন্দোবস্ত, বিলি; ২. শৃঙ্খলা; ৩. সংগীতের বাঁধুনী বা রচনা (ঠুংরির বন্দেজ)। [ফা. বন্দিশ্]।
ব বন্দে বন্দে [ bandē ] ক্রি. (কাব্যে) ১. বন্দনা করি (বন্দেমাতরম্); ২. (বাং.) বন্দনা করে। [সং. √ বন্দ্ + এ]।