বনীকরণ

বনীকরণ [ banī-karaṇa ] বি. বনে পরিণত করা, afforestation (স. প.)। [সং. বন + ঈ (চ্বি) + √ কৃ + অন]।

বনিতা

বনিতা [ banitā ] বি. ১. নারী (আবালবৃদ্ধবনিতা); ২. ভার্যা, পত্নী; ৩. প্রিয়া, প্রেয়সী। [সং. √ বন্ (চাওয়া) + ত + আ]।

বনাশ্রিত

বনাশ্রিত বিণ. বনে আশ্রয় নিয়েছে এমন (রাজ্যহারা বনাশ্রিত রাজা)।

বনাশ্রয়

বনাশ্রয় [ banāśraẏa ] বি. বনই যার আশ্রয় বা বাসস্হান। [সং. বন + আশ্রয়]। বনাশ্রিত বিণ. বনে আশ্রয় নিয়েছে এমন (রাজ্যহারা বনাশ্রিত রাজা)।

বপা

বপা [ bapā ] ক্রি. (কাব্যে) বপন করা। [সং. √ বপ্ + বাং. আ]। ☐ বি. ১. মেদ, চর্বি; ২. গর্ত, ছিদ্র।

বন্দেজ

বন্দেজ [ bandēja ] বি. ১. ব্যবস্হা; বন্দোবস্ত, বিলি; ২. শৃঙ্খলা; ৩. সংগীতের বাঁধুনী বা রচনা (ঠুংরির বন্দেজ)। [ফা. বন্দিশ্]।

বন্দেগি

বন্দেগি [ bandēgi ] বি. সেলাম, নমস্কার (বন্দেগি জাহাঁপনা); সশ্রদ্ধ অভিবাদন। [ফা. বন্দ্গী]।

বনাশ্রম

বনাশ্রম [ banāśrama ] বি. ১. বনের আবাস, বনের বাসস্হান; (শ্রীরামচন্দ্রের বনাশ্রমে); ২. বানপ্রস্হ। [সং. বন + আশ্রম]।

বনাম

বনাম [ banāma ] অব্য. ১. বিরুদ্ধে (মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল); ২. নামান্তরে, ওরফে। [ফা. বনাম]।