বরঞ্চ

বরঞ্চ [ barañca ] অব্য. বরং (তুমি বরঞ্চ কাল এখানেই এসো)। [সং. বরম্ + চ]।

বরখাস্ত

বরখাস্ত [ bara-khāsta ] বিণ. কর্মচ্যুত, পদচ্যুত, চাকরি থেকে বা পদ থেকে অপসারিত। [আ. বরখাস্ত্]।

বরখেলাপ

বরখেলাপ [ bara-khēlāpa ] বিণ. বিপরীত, অন্যথা (আমার কথার বরখেলাপ হবে না, কর্তার আদেশের বরখেলাপ যেন না হয়)। [ফা. বরখিলাফ্]।

বরখান্তি

বরখান্তি [ barakhānti ] ক্রি. (ব্রজ.) বর্ষণ করছে। [সং. বর্ষন্তি-তু. হি. √বরখা]।

বরকত

বরকত [ barakata ] বি. ১. সৌভাগ্য; ২. প্রাচুর্য। [আ. বরকত্]।

বয়োজ্যেষ্ঠ

বয়োজ্যেষ্ঠ [ baẏō-jyēṣṭha ] বিণ. বয়সে বড়ো (বয়োজ্যেষ্ঠদের সম্মান করে না)। [সং. বয়স্ + জ্যেষ্ঠ]।

বমি

বমি [ bami ] বি. ১. বমন, ন্যক্কার; ২. যা বমন করা হয়েছে (বমি পরিষ্কার করা)। [সং. √ বম্ + ই]। বমি-বমি ভাব বি. বমি পাচ্ছে এমন অবস্হা।

বভ্রু

বভ্রু [ babhru ] বি. ১. পিঙ্গলবর্ণ, হলদেটে নীল; কটা রং (‘তরুণীর বভ্রু কেশে সঞ্চারিল শিহরণ’: সু.দ.); ২. অগ্নি। [সং. √ ভৃ + উ (নি.)]।

ব-ফলা

ব-ফলা [ ba-phalā ] বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব-যোগ, যেমন ধ্ব, ব্ব।