বরেণ্য

বরেণ্য [ barēṇya ] বিণ. ১. বরণীয়, সম্মানের যোগ্য (দেশবরেণ্য নেতা, বরেণ্য অতিথি); ২. প্রার্থনীয়। [সং. বৃ + এণ্য]।

বরাসন

বরাসন [ barāsana ] বি. ১. বিবাহসভায় পাত্রের বসবার আসন; ২. সম্মানজনক বা সুন্দর বা শ্রেষ্ঠ আসন। [সং. বর + আসন]।

বরাভয়

বরাভয় [ barābhaẏa ] আশীর্বাদের বা অভয়দানের ভাবযুক্ত হাতের আঙুল দ্বারা কৃত ভঙ্গিবিশেষ বা মুদ্রা; আশীর্বাদ ও অভয়দান বা আশ্বাসদান। [সং. বর + অভয়]।

বরাভরণ

বরাভরণ [ barābharaṇa ] বি. বিবাহের পাত্রকে প্রদেয় পোশাক ও অলংকারাদি। [সং. বর + আভরণ]।

বরানুগমন

বরানুগমন [ barānu-gamana ] বি. বরযাত্রী হয়ে বরের সঙ্গে বিবাহমণ্ডপে যাওয়া। [সং. বর + অনুগমন]।

বরবাদ

বরবাদ [ bara-bāda ] বিণ. সম্পূর্ণ নষ্ট ব্যর্থ বা পণ্ড (সব পরিশ্রম বরবাদ হয়ে গেল, তার অপদার্থতার জন্য পুরো কাজটাই বরবাদ হয়ে গেল)। [ফা. বরবাদ]।

বরবটি

বরবটি [ bara-baṭi ] বি. শিমজাতীয় সবজিবিশেষ। [সং. বর্বটী]।

বরফিকাটা

বরফিকাটা বিণ. বরফির আকারে কাটা বা তৈরি করা হয়েছে এমন।

বরফি

বরফি [ baraphi ] বি. ক্ষীর দিয়ে তৈরি চারকোনা বা সামান্তরিকের আকারবিশিষ্ট মিঠাইবিশেষ। [হি. বর্ফী]। বরফিকাটা বিণ. বরফির আকারে কাটা বা তৈরি করা হয়েছে এমন।

বরফ

বরফ [ barapha ] বি. ১. তুষার (সিমলায় এখন বরফ পড়ছে); ২. জমাট-বাঁধা জল (বরফ দিয়ে শরবত)। [ফা. বরফ]।