বদ্ধমৌন

বদ্ধমৌন বিণ. কথা বলে না এমন, মৌনাবলম্বী।

বদ্ধমূল

বদ্ধমূল বিণ. শিকড় মাটিতে শক্তভাবে নিহিত হয়ে আছে এমন; দৃঢ়, বিচ্যুত করা যায় না এমন (ধারণা হৃদয়ে বদ্ধমূল)।

বদ্ধপরিকর

বদ্ধপরিকর বিণ. 1 কোমর বা কটিবন্ধ বেঁধেছে এমন; 2 দৃঢ়প্রতিজ্ঞ।

বদ্ধদৃষ্টি

বদ্ধদৃষ্টি বি. স্হির বা অনিমেষ দৃষ্টি বা লক্ষ্য। ☐ বিণ. স্হির দৃষ্টিসম্পন্ন।

বদ্ধ

বদ্ধ [ baddha ] বিণ. 1 বাঁধা, আবদ্ধ (নিয়মবদ্ধ); 2 গ্রথিত (বদ্ধকবরী); 3 রুদ্ধ, বন্ধ (বদ্ধদ্বার); 4 আটক, বন্দি (সংসারবন্ধনে বদ্ধ); 5 অবরুদ্ধ (বদ্ধজলা, বদ্ধস্রোত); 6 যুক্ত (বদ্ধাঞ্জলি); 7 বিন্যস্ত (লিপিবদ্ধ); 8 দৃঢ়, অপরিবর্তনীয় (বদ্ধমূল, বদ্ধধারণা); 9 সম্পূর্ণ, নিরেট (বদ্ধপাগল)। [সং. √ বদ্ধ্ + ত]। বদ্ধদৃষ্টি বি. স্হির বা অনিমেষ দৃষ্টি বা লক্ষ্য। ☐ বিণ. স্হির দৃষ্টিসম্পন্ন। বদ্ধপরিকর বিণ. 1 কোমর বা কটিবন্ধ বেঁধেছে এমন; 2 দৃঢ়প্রতিজ্ঞ। বদ্ধমুষ্টি বিণ. মুষ্টি দৃঢ় করেছে এমন। বদ্ধমূল বিণ. শিকড় মাটিতে শক্তভাবে নিহিত হয়ে আছে এমন; দৃঢ়, বিচ্যুত করা যায় না এমন (ধারণা হৃদয়ে বদ্ধমূল)। বদ্ধমৌন বিণ. কথা বলে না এমন, মৌনাবলম্বী। বদ্ধাঞ্জলি বিণ....

বদলি

বদলি বি. 1 বিনিময়; 2 এক কর্মস্হল থেকে অন্য কর্মস্হলে নিযুক্ত হওয়া বা স্হানান্তরিত হওয়া (তাকে মালদায় বদলি করা হয়েছে); 3 অন্যের বদলে সাময়িকভাবে কাজে নিযুক্ত (কয়েকদিনের জন্যে আমার বদলি হিসাবে এই লোকটি কাজ করবে)। ☐ বিণ. 1 অন্যের বদলে কর্মরত বা কর্মে নিযুক্ত; 2 স্হানাপন্ন, officiating (স.প.)।

বদলাবদলি

বদলা-বদলি বি. পরস্পর বা বারবার বিনিময় বা পরিবর্তন।

বদলানো

বদলানো ক্রি. বি. বিনিময় করা বা পরিবর্তন করা।

বদরী

বদর1, বদরিকা, বদরী [ badara1, badarikā, badarī ] বি. কুল গাছ; কুল ফল। [সং. √ বদ্ + অর]।