বদল

বদল [ badala ] বি. 1 পরিবর্ত, বিনিময় (‘নাকের বদলে নরুন পেলাম’); 2 পরিবর্তন (হাওয়া বদল, পোশাক বদল)। [আ. বদল্]। বদলা বি. প্রতিশোধ (অপমানের বদলা নিতেই হবে, এসব হচ্ছে সেদিনের ঘটনার বদলা)। ☐ ক্রি. বদল করা। বদলানো ক্রি. বি. বিনিময় করা বা পরিবর্তন করা। বদলা-বদলি বি. পরস্পর বা বারবার বিনিময় বা পরিবর্তন। বদলি বি. 1 বিনিময়; 2 এক কর্মস্হল থেকে অন্য কর্মস্হলে নিযুক্ত হওয়া বা স্হানান্তরিত হওয়া (তাকে মালদায় বদলি করা হয়েছে); 3 অন্যের বদলে সাময়িকভাবে কাজে নিযুক্ত (কয়েকদিনের জন্যে আমার বদলি হিসাবে এই লোকটি কাজ করবে)। ☐ বিণ. 1 অন্যের বদলে কর্মরত বা কর্মে নিযুক্ত; 2 স্হানাপন্ন, officiating (স.প.)।

বদরী

বদর1, বদরিকা, বদরী [ badara1, badarikā, badarī ] বি. কুল গাছ; কুল ফল। [সং. √ বদ্ + অর]।

বদরিকা

বদর1, বদরিকা, বদরী [ badara1, badarikā, badarī ] বি. কুল গাছ; কুল ফল। [সং. √ বদ্ + অর]।

বদর

বদর1, বদরিকা, বদরী [ badara1, badarikā, badarī ] বি. কুল গাছ; কুল ফল। [সং. √ বদ্ + অর]। বদর2 [ badara2 ] বি. 1 পূর্ণচন্দ্র; 2 পিরবিশেষ-জলযাত্রা যাতে নির্বিঘ্ন হয় সেইজন্য মুসলমান মাঝিরা এঁর নাম স্মরণ করে (এবার বদরের নাম নিয়ে নৌকো ছাড়ো)। [আ. বদর্]।

বদন

বদন [ badana ] বি. 1 মুখ; 2 মুখমণ়্ডল; 3 মুখবিবর। [সং. √ বদ্ + অন]। বদনকান্তি বি. মুখমণ্ডলের সৌন্দর্য। বদনমণ্ডল বি. মুখমণ্ডল, সমস্ত মুখ।

বদমাইশি

বদমাইশি বি. বদমাইশ বিণ. দুষ্ট, দুর্বৃত্ত।

বদমায়েশি

বদমায়েশি বি. বদমায়েশ বিণ. দুষ্ট, দুর্বৃত্ত।

বদমাশি

বদমাশি বি. বদমাশ বিণ. দুষ্ট, দুর্বৃত্ত।