বধ

বধ [ badha ] বি. হত্যা, হনন (রাবণবধ, পশুবধ)। ☐ ক্রি. (পদ্যে) বধ করা (‘তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে’)। [সং. √ হন্ + অ]। বধপাল বি. কারারক্ষী। বধস্হলী, বধস্হান, বধ্যভূমি বি. যেখানে বধ করা হয়, মশান। বধার্থ ক্রি-বিণ. বিণ. বধের জন্য (বধার্থ আনা হয়েছে, বধার্থ পশু)। বধার্হ, বধ্য বিণ. বধের যোগ্য, বধ করতে হবে এমন। বধোদ্যত বিণ. হত্যা বা বধ করতে উদ্যত। বধোদ্যম বি. হত্যার উদ্যোগ।

বধূ

বধূ [ badhū ] বি. 1 স্ত্রী, পত্নী (পুত্রবধূ); 2 নবপরিণীতা স্ত্রী, কনে (‘ওগো বর, ওগো বধূ’: রবীন্দ্র); 3 মহিলা (রাক্ষসবধূ); 4 কূলনারী (পুরবধূ); 5 পুত্রবধূস্হানীয়া নারী। [সং. √ বহ্ + ঊ]। বধূজন বি. 1 বিবাহিতা যুবতী, বউ; 2 সধবা নারী। বধূটী বি. বালিকাবধূ। বধূত্সব (বধূৎসব) বি. নববধূর প্রথম রজোদর্শনরূপ অনুষ্ঠান। বধূবরণ বি. স্বামীর গৃহে প্রথম আগমনের সময় নববধূকে বরণ। বধূমাতা বি. বউমা, পুত্রবধূ বা তত্তুল্যা বধূ। বধূহত্যা বি. বিবাহিতা নারীকে (সচ. শ্বশুরগৃহে) হত্যা।

বধ্যভূমি

বধস্হলী, বধস্হান, বধ্যভূমি বি. যেখানে বধ করা হয়, মশান।

বধস্হান

বধস্হলী, বধস্হান, বধ্যভূমি বি. যেখানে বধ করা হয়, মশান।

বধস্হলী

বধস্হলী, বধস্হান, বধ্যভূমি বি. যেখানে বধ করা হয়, মশান।

বধ্য

বধার্হ, বধ্য বিণ. বধের যোগ্য, বধ করতে হবে এমন।

বধার্হ

বধার্হ, বধ্য বিণ. বধের যোগ্য, বধ করতে হবে এমন।

বধার্থ

বধার্থ ক্রি-বিণ. বিণ. বধের জন্য (বধার্থ আনা হয়েছে, বধার্থ পশু)।

বদ্ধাঞ্জলি

বদ্ধাঞ্জলি বিণ. অঞ্জলিবদ্ধ, দুই হাত যুক্ত করে রয়েছে এমন।