ব ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড [ blyāka-bōrḍa ] বি. স্কুল কলেজে খড়ি দিয়ে লেখার কাজে ব্যবহৃত চৌকো কালো তক্তাবিশেষ। [ইং. blackboard]।
ব ব্লেড ব্লেড [ blēḍa ] বি. 1 দাড়ি পেনসিল প্রভৃতি কাটার জন্য অতি ধারালো পাতবিশেষ; 2 ইলেকট্রিক পাখা ছুরি ইত্যাদির ফলক। ইং. blade।
ব ব্লাড ব্যাংক ব্লাড ব্যাংক [ blāḍa byāṅka ] বি. হাসপাতাল ইত্যাদির যে বিভাগে রোগীদের জন্য রক্ত সঞ্চিত থাকে। [ইং. blood bank]।
ব ব্লটিংপেপার ব্লটিংপেপার [ blaṭi-mpēpāra ] বি. শোষক কাগজ, চোষকাগজ, বাড়তি বা অতিরিক্ত কালি শুষে নেয় এমন কাগজ। [ইং. blotting paper]।
ব ব্লক ব্লক1 [ blaka1 ] বি. সংঘ, রাজনীতিক জোট। [ইং. bloc]। ব্লক2 [ blaka2 ] বি. প্রশাসনিক বিভাগ (ব্লেকের অফিসার)। [ইং. block]।
ব ব্রিগেড ব্রিগেড [ brigēḍa ] বি. সৈন্যদলের ভাগবিশেষ। [ইং. brigade]। ব্রিগেডিয়ার বি. ব্রিগেডের নেতা বা অধিনায়ক।
ব ব্রাহ্মী ব্রাহ্মী [ brāhmī ] বিণ. (স্ত্রী.) 1 ব্রহ্মসম্বন্ধীয়া; 2 ব্রহ্মজ্ঞা। ☐ বি. 1 ব্রহ্মার শক্তি; 2 মাতৃকাবিশেষ; 3 বাগ্দেবী; 4 ভাষা; 5 ভারতের প্রাচীন লিপিবিশেষ; 6 (ওষুধরূপে ব্যবহৃত) শাকবিশেষ। [সং. ব্রাহ্ম + ঈ]।