বয়োধর্ম

বয়োগুণ, বয়োধর্ম [ baẏō-guṇa, baẏō-dharma ] বি. বয়সের স্বাভাবিক গুণ বা ধর্ম; বয়সের পক্ষে স্বাভাবিক লক্ষণ। [সং. বয়স্ + গুণ, ধর্ম]।

বয়োগুণ

বয়োগুণ, বয়োধর্ম [ baẏō-guṇa, baẏō-dharma ] বি. বয়সের স্বাভাবিক গুণ বা ধর্ম; বয়সের পক্ষে স্বাভাবিক লক্ষণ। [সং. বয়স্ + গুণ, ধর্ম]।

বইল

বয়েল, বইল [ baẏēla, bila ] বি. বলদ, ষাঁড়। [< সং. বলীর্বদ-তু. হি. ব্যাল]।

বয়েল

বয়েল, বইল [ baẏēla, bila ] বি. বলদ, ষাঁড়। [< সং. বলীর্বদ-তু. হি. ব্যাল]।

বয়েত

বয়েত, (বর্জি.) বয়েত্ [ baẏēta, (barji.) baẏēt ] বি. 1 আরবি ফারসি বা উর্দুতে রচিত শ্লোক বা কবিতার চরণ; 2 আরবি ফারসি বা উর্দু কবিতা। [আ. বয়েত্]।

বয়ে যাওয়া

বয়ে যাওয়া ক্রি. বি. (কথ্য) 1 ক্ষতি বা লোকসান হওয়া (তোমার চাকরি গেলে আমার কী বয়ে যাবে?); 2 কোনো প্রয়োজন বা ইচ্ছা না হওয়া (সেখানে যেতে আমার ভারি বয়ে গেছে)।

বয়ে

বয়ে1 [ baẏē1 ] অস-ক্রি. বখে, ফাজিল হয়ে, কুসংসর্গে পড়ে নষ্ট হয়ে (ছেলেটা ক্রমেই বয়ে যাচ্ছে)। [সং. √ বহ্ + বাং. আ]। বয়ে2 [ baẏē2 ] অস-ক্রি. বহে, বহিয়া। [সং. √ বহ্ + বাং. আ]। বয়ে যাওয়া ক্রি. বি. (কথ্য) 1 ক্ষতি বা লোকসান হওয়া (তোমার চাকরি গেলে আমার কী বয়ে যাবে?); 2 কোনো প্রয়োজন বা ইচ্ছা না হওয়া (সেখানে যেতে আমার ভারি বয়ে গেছে)।

বয়েম

বয়াম, (কথ্য) বয়েম [ baẏāma, (kathya) baẏēma ] বি. চীনামাটির বা কাচের তৈরি মোটা বোতলবিশেষ। [পো. boiao]।

বয়াম

বয়াম, (কথ্য) বয়েম [ baẏāma, (kathya) baẏēma ] বি. চীনামাটির বা কাচের তৈরি মোটা বোতলবিশেষ। [পো. boiao]।