ব

বয়া

বয়া [ baẏā ] বি. 1 নদী বা সমুদ্রে চড়ার অবস্হাননির্দেশক অথবা তীরের কাছে জাহাজ স্টিমার প্রভৃতির পক্ষে নোঙরযোগ্য স্হাননির্দেশক ভাসন্ত পিপাবিশেষ; 2 জলে পতিত ব্যক্তির ভাসবার সহায়ক উপকরণবিশেষ, লাইফবয়। [ইং. buoy]।
ব

বয়স্য

বয়স্য [ baẏasya ] বি. 1 সমবয়সি বন্ধু, সখা; 2 মনোরঞ্জনকারী পার্শ্বচর। [সং. বয়স্ + য]। স্ত্রী. বয়স্যা।
ব

বয়স্বী

বয়স্বী [ baẏasbī ] (-স্বিন্) বিণ. পূর্ণবয়স্ক। ☐ বি. পূর্ণবয়স্ক ব্যক্তি বা প্রাণী, adult (বি.প.)। [সং. বয়স্ + বিন্]।
ব

বয়স্ক

বয়স্ক1 [ baẏaska1 ] বিণ. (অশু. কিন্তু প্রচলিত) বয়ঃপ্রাপ্ত, সাবালক (বয়স্কপাঠ্য, বয়স্কশিক্ষা)। [সং. বয়স্হ]। বয়স্ক2 [ baẏaska2 ] বিণ. (বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে বয়ঃ শব্দের বিকল্প রূপ) বয়সযুক্ত (অল্পবয়স্ক)। [সং. বয়স্ + ক]।
ব

বয়সোচিত

বয়সোচিত বিণ. বিশেষ বয়সের পক্ষে মানানসই, বয়সের উপযোগী, বয়সের যোগ্য (বয়সোচিত আচরণ)।
ব

বয়সি

বয়সি বিণ. 1 বয়সযুক্ত (অল্পবয়সি ছেলে, সমবয়সি); 2 সমবয়স্ক (আমার বয়সি); 3 বয়স্হ (বয়সি লোক)। বয়সের ধর্ম বি. বয়সের বা বিশেষ বয়সের বৈশিষ্ট্য।
ব

বয়সা

বয়সা বি. যৌবনের আরম্ভে বা বয়ঃসন্ধির সময় কণ্ঠস্বরের বিকৃতি (বয়সা ধরেছে)।
ব

বয়স হওয়া

বয়স হওয়া ক্রি. বি. পূর্ণবয়স্ক হওয়া; বেশি বয়স হওয়া।