বরযাত্রী

বরযাত্রী (-ত্রিন্), বরযাত্র বি. বিবাহকালে পাত্রের সঙ্গী।

বরমাল্য

বরমাল্য বি. 1 বিবাহে পাত্রী কর্তৃক পাত্রকে প্রদেয় ফুলমালা; 2 শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতাজ্ঞাপক মালা (শ্রদ্ধার বরমাল্য)।

বরবর্ণিনী

বরবর্ণিনী বি. 1 সর্বগুণান্বিতা রমণী; 2 সুন্দরী নারী।

বরবধূ

বরবধূ বি. বিবাহের পাত্র ও পাত্রী।

বরগাদার

বরগাদার বি. যে-ব্যক্তি পরের জমি ভাগে চাষ করে।

বরগা

বরগা1 [ baragā1 ] বি. ছাদের নীচে কড়ির উপরে স্হাপিত অপেক্ষাকৃত পাতলা ছোটো কাঠ বা লোহার পাত যার উপর ছাদ নির্মিত হয়। [পো. verga]। বরগা2 [ baragā2 ] বি. ভাগে চাষযোগ্য জমি বা তার বন্দোবস্ত। [দেশি]। বরগাদার বি. যে-ব্যক্তি পরের জমি ভাগে চাষ করে।

বরকন্দাজ

বর-কন্দাজ [ bara-kandāja ] বি. বন্দুকধারী সিপাই বা দেহরক্ষী। [আ. বর্ক্ + ফা. অন্দাজ্]।

বরপ্রদা

বরপ্রদা স্ত্রী. বরপ্রদ বিণ. অভীষ্ট পূর্ণকারী।

বরপ্রদ

বরপ্রদ বিণ. অভীষ্ট পূর্ণকারী। স্ত্রী. বরপ্রদা।

বরপুত্র

বরপুত্র বি. 1 দেবতার বরে জাত পুত্র; 2 দেবানুগৃহীত ব্যক্তি (সরস্বতীর বরপুত্র); 3 শ্রেষ্ঠ পুত্র।