বরণীয়

বরণীয় বিণ. বরণযোগ্য, সম্মাননীয় (বরণীয় অতিথি); পূজনীয়, গ্রহণীয়; প্রার্থনীয়। স্ত্রী. বরণীয়া।

বরণাঙ্গুরী

বরণাঙ্গুরী বি. হিন্দুদের বিবাহের সময় যে অঙ্গুরী বা আংটি দিয়ে জামাতাকে বরণ করা হয়।

বরণমালা

বরণমালা বি. যে-মালা দিয়ে পতিত্বে বরণ করা হয়।

বরণডালা

বরণডালা বি. বরণের উপকরণ রাখার ডালা।

বরণ

বরণ1-বরন [ baraṇa1-barana ] (বর্ণ)-এর বর্জি. বানান (‘কেউ বা দিব্যি গৌর বরণ’: রবীন্দ্র)। বরণ2 [ baraṇa2 ] বি. 1 সাদরে গ্রহণ নিয়োগ বা অভ্যর্থনা (গুরুবরণ, বধূচরণ, বর্ষাবরণ, সভাপতি পদে বরণ); 2 পূজার জন্য দেবতাকে বা কন্যাদানকালে জামাতাকে অভ্যর্থনা (জামাইবরণ); 3 স্বেচ্ছায় স্বীকার (মৃত্যুবরণ, কারাবরণ); 4 প্রার্থনা; 5 নির্বাচন, মনোনয়ন; 6 বরণ করবার কাপড়। [সং. √ বৃ + অন]। বরণকর্তা বিণ. বরণকারী, যে বরণ করে। বরণডালা বি. বরণের উপকরণ রাখার ডালা। বরণমালা বি. যে-মালা দিয়ে পতিত্বে বরণ করা হয়। বরণাঙ্গুরী বি. হিন্দুদের বিবাহের সময় যে অঙ্গুরী বা আংটি দিয়ে জামাতাকে বরণ করা হয়। বরণীয় বিণ. বরণযোগ্য, সম্মাননীয় (বরণীয় অতিথি); পূজনীয়, গ্রহণীয়;...

বরগাদার

বরগাদার বি. যে-ব্যক্তি পরের জমি ভাগে চাষ করে।

বরগা

বরগা1 [ baragā1 ] বি. ছাদের নীচে কড়ির উপরে স্হাপিত অপেক্ষাকৃত পাতলা ছোটো কাঠ বা লোহার পাত যার উপর ছাদ নির্মিত হয়। [পো. verga]। বরগা2 [ baragā2 ] বি. ভাগে চাষযোগ্য জমি বা তার বন্দোবস্ত। [দেশি]। বরগাদার বি. যে-ব্যক্তি পরের জমি ভাগে চাষ করে।

বরকন্দাজ

বর-কন্দাজ [ bara-kandāja ] বি. বন্দুকধারী সিপাই বা দেহরক্ষী। [আ. বর্ক্ + ফা. অন্দাজ্]।

বরং

বরং [ bara ] (-রম্) অব্য. 1 অপেক্ষাকৃত ভালো বা যুক্তিযুক্ত (নিজে যাব না, বরং চিঠি লিখে দিচ্ছি); 2 পক্ষান্তরে (লাভ না হয়ে বরং লোকসান হয়েছে)। [সং. √ বৃ অম্]।