বরাক

বরাক [ barāka ] বি. বিণ. দীনদরিদ্র, অনুকম্পার পাত্র। [সং. √ বৃ + আক্]। স্ত্রী. বরাকী।

বরাখুরে

বরাখুরে বিণ. ঘৃণ্য, নিকৃষ্ট লক্ষণযুক্ত বা স্বভাবযুক্ত, কুলক্ষুনে। [বরাহের খুরের বা পায়ের মতো পা যার]।

বরা

বরা1 [ barā1 ] বি. বরাহ, শূকর (‘ঢুঁসিয়ে দেবে বরামোষে’:রবীন্দ্র)। [সং. বরাহ]। বরাখুরে বিণ. ঘৃণ্য, নিকৃষ্ট লক্ষণযুক্ত বা স্বভাবযুক্ত, কুলক্ষুনে। [বরাহের খুরের বা পায়ের মতো পা যার]। বরা2 [ barā2 ] ক্রি. বরণ করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [সং.√ বৃ + বাং. আ]।

বরষা

বরষা [ baraṣā ] বর্ষা -র কোমল রূপ।

বরষণ

বরষণ [ baraṣaṇa ] বর্ষণ -র কোমল রূপ।

বরষ

বরষ [ baraṣa] বর্ষ -র কোমল রূপ।

বর্শা

বরশা, বর্শা [ baraśā, barśā ] বি. লাঠির আগায় ইস্পাতের ছুঁচলো ফলা লাগানো বেধনাস্ত্রবিশেষ, শড়কি, বল্লম। [হি. বরছা]।

বরশা

বরশা, বর্শা [ baraśā, barśā ] বি. লাঠির আগায় ইস্পাতের ছুঁচলো ফলা লাগানো বেধনাস্ত্রবিশেষ, শড়কি, বল্লম। [হি. বরছা]।

বরণীয়া

বরণীয়া স্ত্রী. বরণীয় বিণ. বরণযোগ্য, সম্মাননীয় (বরণীয় অতিথি); পূজনীয়, গ্রহণীয়; প্রার্থনীয়।