বরাতি

বরাতি বিণ. 1 প্রতিনিধিত্ব বা দায়িত্ব দেয় এমন (বরাতি চিঠি); 2 যে বিষয়ের ভার অন্যের উপর ন্যস্ত করা হয়েছে এমন (বরাতি কাজ)।

বরাতজোর

বরাতজোর বি. ভাগ্যের জোর, ভাগ্যের আনুকূল্য (নেহাত বরাতজোরে বেঁচে গেছি)।

বরাত

বরাত [ barāta ] বি. 1 ভাগ্য, অদৃষ্ট (বরাত মন্দ); 2 দায়িত্ব, কর্মভার (অন্যের উপর বরাত দিয়ে এ-কাজ হয় না); 3 কাজের ফরমাশ, মাল সরবরাহের ফরমাশ (বিয়েবাড়ির মাছের বরাত পেয়েছে); 4 প্রয়োজন (এখানো তোমার কী বরাত?); 5 প্রতিনিধিত্বের বা ক্ষমতা দানকারী চিঠি; 6 হুণ্ডি। [আ. বরাত্]। বরাতজোর বি. ভাগ্যের জোর, ভাগ্যের আনুকূল্য (নেহাত বরাতজোরে বেঁচে গেছি)। বরাতি বিণ. 1 প্রতিনিধিত্ব বা দায়িত্ব দেয় এমন (বরাতি চিঠি); 2 যে বিষয়ের ভার অন্যের উপর ন্যস্ত করা হয়েছে এমন (বরাতি কাজ)।

বরিখন

বরিখ, বরিখন, বরিখা [ barikha, barikhana, barikhā ] যথাক্রমে বর্ষা, বর্ষণ ও বর্ষা -র কোমল রূপ।

বরিখ

বরিখ, বরিখন, বরিখা [ barikha, barikhana, barikhā ] যথাক্রমে বর্ষা, বর্ষণ ও বর্ষা -র কোমল রূপ।

বরা

বরা1 [ barā1 ] বি. বরাহ, শূকর (‘ঢুঁসিয়ে দেবে বরামোষে’:রবীন্দ্র)। [সং. বরাহ]। বরাখুরে বিণ. ঘৃণ্য, নিকৃষ্ট লক্ষণযুক্ত বা স্বভাবযুক্ত, কুলক্ষুনে। [বরাহের খুরের বা পায়ের মতো পা যার]। বরা2 [ barā2 ] ক্রি. বরণ করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [সং.√ বৃ + বাং. আ]।

বরষা

বরষা [ baraṣā ] বর্ষা -র কোমল রূপ।

বরষণ

বরষণ [ baraṣaṇa ] বর্ষণ -র কোমল রূপ।

বরাটিকা

বরাটক, বরাটিকা [ barāṭaka, barāṭikā ] বি. কর্পদক, কড়ি। [সং. বর + √ অট্ + অ + ক, আ]।

বরাটক

বরাটক, বরাটিকা [ barāṭaka, barāṭikā ] বি. কর্পদক, কড়ি। [সং. বর + √ অট্ + অ + ক, আ]।