বরিষ্ঠা সেবকা

বরিষ্ঠা সেবকা বি. প্রধান বা প্রথমশ্রেণির বা প্রবর শুশ্রূষাকারিণী, senior nurse.

বরিষ্ঠা

বরিষ্ঠা স্ত্রী. বরিষ্ঠ [ bariṣṭha ] বিণ. 1 শ্রেষ্ঠ, সর্বাগ্রে বরণীয় (বরিষ্ঠ কবি); 2 সর্বপ্রধান। [সং. উরু + ইষ্ঠ]।

বরিষ্ঠ

বরিষ্ঠ [ bariṣṭha ] বিণ. 1 শ্রেষ্ঠ, সর্বাগ্রে বরণীয় (বরিষ্ঠ কবি); 2 সর্বপ্রধান। [সং. উরু + ইষ্ঠ]। স্ত্রী. বরিষ্ঠা। বরিষ্ঠা সেবকা বি. প্রধান বা প্রথমশ্রেণির বা প্রবর শুশ্রূষাকারিণী, senior nurse.

বরিষ

বরিষ1 [ bariṣa1 ] বি. বর্ষা, বৃষ্টি। [সং. বর্ষা। তু. হি. বারিশ]। বরিষ2 [ bariṣa2 ] বি. বর্ষ, বত্সর। [সং. বর্ষ]। বরিষ3 [ bariṣa3 ] অনু-ক্রি. বর্ষণ করো (‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’: রবীন্দ্র)। [প্রাকৃ. বরিষ (বরিস) < সং. √ বৃষ্]।

বরিখা

বরিখ, বরিখন, বরিখা [ barikha, barikhana, barikhā ] যথাক্রমে বর্ষা, বর্ষণ ও বর্ষা -র কোমল রূপ।

বরাহ

বরাহ [ barāha ] বি. শূকর; বিষ্ণুর দশাবতারের অন্যতম এই অবতারে বিষ্ণু বরাহের রূপে পৃথিবীকে দন্তাগ্রে ধারণ করে প্রলয়-সলিল থেকে উদ্ধার করেছিলেন। [সং.বর + আ + √ হন্ + অ]।

বরারোহা

বরারোহা [ barārōhā ] বিণ. 1 (স্ত্রী.) সুডৌল, প্রশস্ত ও সুপুষ্ট নিতম্ববিশিষ্টা; সুন্দর ও সুপুষ্ট নিতম্বযুক্তা; 2 সুন্দরী। [সং. বর + আরোহ + (নিতম্ব) + আ]।

বরাবরেষু

বরাবরেষু ক্রি-বিণ. নিকটে, সমীপেষু, মান্য ব্যক্তির উদ্দেশে (বাংলা পত্রলিখনে ব্যবহৃত শিরোনামবিশেষ)।

বরাবর

বরাবর [ barābara ] ক্রি-বিণ. 1 চিরকাল, সবসময় (বরাবর এইরকমই হয়ে আসছে, এ নিয়ম বরাবরই ছিল); 2 সোজা, একটানা, সিধে (এখান থেকে বরাবর পাকা রাস্তা); 3 সমীপে, নিকটে, দিকে (নদীবরাবর চলে যাও)। ☐ বিণ. তুল্য (‘সুধা বিষে বরাবর’: ভা. চ.)। [হি. < ফা. বরাবর]। বরাবরেষু ক্রি-বিণ. নিকটে, সমীপেষু, মান্য ব্যক্তির উদ্দেশে (বাংলা পত্রলিখনে ব্যবহৃত শিরোনামবিশেষ)।

বরাদ্দ

বরাদ্দ [ barādda ] বি. 1 নির্ধারণ বা নির্ধারিত ব্যবস্হা (মাসোহারা বাবদ বরাদ্দ); 2 নির্দিষ্ট ভাগ (আমার বরাদ্দটা কই?); 3 খরচাদির পূর্ব থেকে নির্ধারিত পরিমাণ (বরাদ্দের বেশি খরচ করেছ)। ☐ বিণ. নির্ধারিত (বরাদ্দ টাকা)। [ফা. বরাবর্দ্]।