বর্গ

বর্গ [ barga ] বি. 1 দেশ, জাতি (প্রাণীবর্গ); 2 সমূহ (মনুষ্যবর্গ); 3 গণ (স্বজনবর্গ); 4 বর্ণমালার স্পর্শবর্ণসমূহের শ্রেণি (ক-বর্গ, ত-বর্গ); 5 (গণি.) সমান দুই রাশির গুণ (বর্গফল); 6 গ্রন্হের ভাগ বা অধ্যায় (গ্রন্হের প্রথম বর্গ)। [সং. √ বৃজ্ + অ]। বর্গকিলোমিটার বি. আয়তনের পরিমাণবিশেষ, square kilometer. বর্গক্ষেত্র বি. যে ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্হ সমান, square. বর্গগজ বি. square-yard. বর্গফল বি. একটি সংখ্যাকে তার সমান রাশি দ্বারা গুণনের ফল। বর্গফুট বি. square foot. বর্গমাইল বি. square mile. বর্গমিটার বি. square meter. বর্গমূল বি. নিজদ্বারা গুণিত হয়ে যে রাশি কোনো রাশি উত্পন্ন করেছে, বর্গের মূল সংখ্যা। বর্গাকার বিণ. দৈর্ঘ্য ও প্রস্হ...

বরেন্দ্রভূমি

বরেন্দ্র, বরেন্দ্র-ভূমি [ barēndra, barēndra-bhūmi ] বি. বঙ্গদেশের প্রাচীন বিভাগ; প্রাচীন গৌড়দেশ, উত্তরবঙ্গ। [সং. বর + ইন্দ্র, + ভূমি]।

বরেন্দ্র

বরেন্দ্র, বরেন্দ্র-ভূমি [ barēndra, barēndra-bhūmi ] বি. বঙ্গদেশের প্রাচীন বিভাগ; প্রাচীন গৌড়দেশ, উত্তরবঙ্গ। [সং. বর + ইন্দ্র, + ভূমি]।

বড়ুয়া

বরুয়া, বড়ুয়া [ baruẏā, baḍ়uẏā ] বি. অসমিয়া পদবিবিশেষ। [বাং. অস. বড় + উয়া]।

বরুয়া

বরুয়া, বড়ুয়া [ baruẏā, baḍ়uẏā ] বি. অসমিয়া পদবিবিশেষ। [বাং. অস. বড় + উয়া]।

বরুণবাণ

বরুণবাণ বি. জলাধিপতি বরুণদেবের বারিবর্ষণকারী বাণ।

বরুণ

বরুণ [ baruṇa ] বি. সমুদ্র জল বৃষ্টি ও পশ্চিমদিকের অধিদেবতা, প্রচেতা। [সং. √ বৃ + উন]। বরুণবাণ বি. জলাধিপতি বরুণদেবের বারিবর্ষণকারী বাণ।

বরীয়সী

বরীয়সী স্ত্রী. বরীয়ান [ barīẏāna ] (-য়স্) বিণ. 1 উত্কৃষ্টতর, অপেক্ষাকৃত শ্রেয়; 2 (অশু. কিন্তু প্রচলিত) বরিষ্ঠ, শ্রেষ্ঠ। [সং. উরু + ঈয়স্]।

বরীয়ান

বরীয়ান [ barīẏāna ] (-য়স্) বিণ. 1 উত্কৃষ্টতর, অপেক্ষাকৃত শ্রেয়; 2 (অশু. কিন্তু প্রচলিত) বরিষ্ঠ, শ্রেষ্ঠ। [সং. উরু + ঈয়স্]। স্ত্রী. বরীয়সী।