বর্গীয়

বর্গীয়, বর্গ্য বিণ. বর্গসম্বন্ধীয়।

বর্গাকার

বর্গাকার বিণ. দৈর্ঘ্য ও প্রস্হ সমান এমন (বর্গাকার ক্ষেত্র)।

বর্গমূল

বর্গমূল বি. নিজদ্বারা গুণিত হয়ে যে রাশি কোনো রাশি উত্পন্ন করেছে, বর্গের মূল সংখ্যা।

বর্জন

বর্জন [ barjana ] বি. 1 ত্যাগ, পরিত্যাগ, পরিহার (সীতাবর্জন, আমিষবর্জন, অভ্যাসবর্জন); 2 বয়কট (সমাজ তাকে বর্জন করেছে)। [সং. √ বৃজ্ + অন]। বর্জক বিণ. যে বর্জন বা ত্যাগ করে। বর্জনীয়, বর্জ্য বিণ. বর্জনের যোগ্য (বর্জ্য পদার্থ, এই কু-অভ্যাস বর্জনীয়)। স্ত্রী. বর্জনীয়া। বর্জিত বিণ. 1 বর্জন করা বা ত্যাগ করা হয়েছে এমন, ত্যক্ত; 2 বিরহিত, বিহীন (বাহুল্যবর্জিত)। স্ত্রী. বর্জিতা।

বর্গ

বর্গ [ barga ] বি. 1 দেশ, জাতি (প্রাণীবর্গ); 2 সমূহ (মনুষ্যবর্গ); 3 গণ (স্বজনবর্গ); 4 বর্ণমালার স্পর্শবর্ণসমূহের শ্রেণি (ক-বর্গ, ত-বর্গ); 5 (গণি.) সমান দুই রাশির গুণ (বর্গফল); 6 গ্রন্হের ভাগ বা অধ্যায় (গ্রন্হের প্রথম বর্গ)। [সং. √ বৃজ্ + অ]। বর্গকিলোমিটার বি. আয়তনের পরিমাণবিশেষ, square kilometer. বর্গক্ষেত্র বি. যে ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্হ সমান, square. বর্গগজ বি. square-yard. বর্গফল বি. একটি সংখ্যাকে তার সমান রাশি দ্বারা গুণনের ফল। বর্গফুট বি. square foot. বর্গমাইল বি. square mile. বর্গমিটার বি. square meter. বর্গমূল বি. নিজদ্বারা গুণিত হয়ে যে রাশি কোনো রাশি উত্পন্ন করেছে, বর্গের মূল সংখ্যা। বর্গাকার বিণ. দৈর্ঘ্য ও প্রস্হ...

বরেন্দ্রভূমি

বরেন্দ্র, বরেন্দ্র-ভূমি [ barēndra, barēndra-bhūmi ] বি. বঙ্গদেশের প্রাচীন বিভাগ; প্রাচীন গৌড়দেশ, উত্তরবঙ্গ। [সং. বর + ইন্দ্র, + ভূমি]।

বরেন্দ্র

বরেন্দ্র, বরেন্দ্র-ভূমি [ barēndra, barēndra-bhūmi ] বি. বঙ্গদেশের প্রাচীন বিভাগ; প্রাচীন গৌড়দেশ, উত্তরবঙ্গ। [সং. বর + ইন্দ্র, + ভূমি]।

বড়ুয়া

বরুয়া, বড়ুয়া [ baruẏā, baḍ়uẏā ] বি. অসমিয়া পদবিবিশেষ। [বাং. অস. বড় + উয়া]।