ব বর্ষীয়সী বর্ষীয়সী স্ত্রী. বর্ষীয়ান, (বর্জি.) বর্ষীয়ান্ [ barṣīẏāna, (barji.) barṣīẏān ] (-য়স্) বিণ. 1 (দুইয়ের মধ্যে) অধিকতর বৃদ্ধ বা বয়স্ক; 2 অতিশয় বৃদ্ধ; 3 (অশু. কিন্তু বাংলায় চলিত) বর্ষিষ্ঠ (বর্ষীয়ান লোককে সম্মান করা)। [সং. বৃদ্ধ + ঈয়স্]।
ব বর্ষীয়া -বর্ষীয়া স্ত্রী. -বর্ষীয় [ -barṣīẏa ] বিণ. (সমাসে পরপদে) বয়সযুক্ত (ষোড়শবর্ষীয় বালক)। [সং. √ বর্ষ + ঈয়]।
ব বর্ষীয় -বর্ষীয় [ -barṣīẏa ] বিণ. (সমাসে পরপদে) বয়সযুক্ত (ষোড়শবর্ষীয় বালক)। [সং. √ বর্ষ + ঈয়]। স্ত্রী. -বর্ষীয়া।
ব বর্ষাতি বর্ষাতি1 [ barṣāti1 ] বি. 1 ছাতা; 2 বৃষ্টির জল থেকে দেহ বাঁচাবার জামাবিশেষ, ওআটারপ্রুফ কোট। [হি. বর্সাতী]। বর্ষাতি2 [ barṣāti2 ] বিণ. বর্ষাকালে জাত বা উত্পন্ন (বর্ষাতি ফসল)। [সং. বর্ষজাত > বর্ষাত + বাং. ই]।
ব বর্ষা বর্ষা1 [ barṣā1 ] বি. 1 যে ঋতুতে বৃষ্টি হয়, প্রাবৃট্কাল (এই ফুল বর্ষায় ফোটে); 2 বৃষ্টি, বৃষ্টিপাত (এই বর্ষায় বাইরে বেরিয়ো না)। [সং. √ বৃষ্ + অ + আ]। বর্ষা2 [ barṣā2 ] ক্রি. (কাব্যে) বর্ষণ করা (‘যদি বর্ষে মাঘের শেষ’: খনার বচন)। [সং. √ বৃষ্ + বাং. আ]।