বলবত্তা

বলবত্তা বি. শক্তিশালিতা, শক্তিমত্তা।

বলবত্

বলবত্ বিণ. 1 শক্তিযুক্ত; 2 কার্যকর, প্রচলিত, বহাল (আইনটি এখনও বলবত্ আছে)।

বলপ্রয়োগ

বলপ্রয়োগ বি. শক্তি ব্যবহার (বলপ্রয়োগ না করেই জিনিসটি পেতে চাই)।

বলপূর্বক

বলপূর্বক ক্রি-বিণ. জোর করে, সবলে (বলপূর্বক ধরে নিয়ে গেছে)।

বলদ

বলদ1 [ balada1 ] বিণ. বলকারক। দ্র বল। বলদ2 [ balada2 ] বি. 1 বৃষ, ষাঁড়; 2 গাড়ি-টানা বা হাল-টানা বৃষ। [সং. বলীর্বদ]।

বলকারক

বলকর, বলকারক বিণ. বলদায়ক, যাতে বল বা শক্তি পাওয়া যায়।

বলকর

বলকর, বলকারক বিণ. বলদায়ক, যাতে বল বা শক্তি পাওয়া যায়।

বল

বল1 [ bala1 ] বি. 1 খেলার ভাঁটা বা গোলক; 2 গোলাকার ফাঁপা বা নিরেট খেলবার গোলক (ফুটবল, বল নিয়ে লোফালুফি)। [ইং. ball]। বল2 [ bala2 ] বি. ইয়োরোপীয় নাচবিশেষ (বলনাচ)। [ইং. ball]। বল3 [ bala3 ] বি. 1 দৈহিক শক্তি, গায়ের জোর (তুমি কত বল ধর); 2 ক্ষমতা, সামর্থ্য (‘এত বল নাইরে তোমার’: রবীন্দ্র); 3 জোর, শক্তি (মনোবল, যোগবল); 4 সৈন্য (চতুরঙ্গ বল); 5 দাবা খেলার ঘুঁটি; 6 সহায় (তিনিই আমার বল)। [সং. √ বল্ + অ]। বলকর, বলকারক বিণ. বলদায়ক, যাতে বল বা শক্তি পাওয়া যায়। বলগর্বিত, বলদৃপ্ত বিণ. শক্তিমত্ত। বলদ বিণ. বলকারক। বলপূর্বক ক্রি-বিণ. জোর করে, সবলে...