বলভি

বলভি, বলভী [ balabhi, balabhī ] বি. 1 গৃহচূড়া, বাড়ির শীর্ষ; 2 ছাদের উপরের ঘর, চিলেকোঠা; 3 ছাদ; 4 চাল বা ছাদের খুঁটির উপর স্হাপিত লম্বা কাঠ। [সং. √ বল্ (আচ্ছাদন) + অভি, ঈ]।

বলনিষূদন

বলনিসূদন, বলনিষূদন [ bala-nisūdana, bala-niṣūdana ] বি. (বল-নামক দৈত্যের নিধনকারী বলে) ইন্দ্র। [সং. বল + নিসূদন, নিষূদন]।

বলনি

বলন3, বলনি [ balana3, balani ] বি. (প্রা. কা.) সুপুষ্ট গড়ন, সুগোল আকার, সুডৌল। [< সং. √ বল্ (প্রাণন বা জীবনসঞ্চার)]।

বলন

বলন1 [ balana1 ] বি. কথন, বলা, কথাবার্তা, ভাষণ (চলনে বলনে একেবারে সাহেব)। [বলা2 দ্র]। বলন2 [ balana2 ] বি. বৃদ্ধি। [বলা1 দ্র]। বলন3, বলনি [ balana3, balani ] বি. (প্রা. কা.) সুপুষ্ট গড়ন, সুগোল আকার, সুডৌল। [< সং. √ বল্ (প্রাণন বা জীবনসঞ্চার)]।

বল্গাহরিণ

বল্গাহরিণ বি. মেরুপ্রদেশের গাড়ি-টানা হরিণবিশেষ।

বল্গা

বল্গা, বল্গা [ balgā, balgā ] বি. লাগাম, ঘোড়ার বেগ বা গতি নিয়ন্ত্রণের জন্য তার মুখে যে রজ্জু বাঁধা হয়। [সং. √ বল্গ্ + অ + আ]। বল্গাহরিণ বি. মেরুপ্রদেশের গাড়ি-টানা হরিণবিশেষ।

বলশালিতা

বলশালিতা বি. বলশালী (-লিন্) বিণ. শক্তিমান, বলবান।

বলশালিনী

বলশালিনী স্ত্রী. বলশালী (-লিন্) বিণ. শক্তিমান, বলবান।

বলশালী

বলশালী (-লিন্) বিণ. শক্তিমান, বলবান। স্ত্রী. বলশালিনী। বি. বলশালিতা।