ব্যঞ্জনধ্বনি

ব্যঞ্জনধ্বনি বি. স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারণ করা যায় না এমন ধ্বনি।

ব্যঞ্জন

ব্যঞ্জন [ byañjana ] বি. 1 রাঁধা তরকারি; 2 প্রকাশন, বৈশিষ্ট্যবোধক লক্ষণ বা চিহ্ন; 3 (ব্যাক.) ক খ গ ইত্যাদি পয়ঁত্রিশটি বর্ণ। [সং. বি. + ̃ অন্জ্ + অন]। ব্যঞ্জনধ্বনি বি. স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারণ করা যায় না এমন ধ্বনি। ব্যঞ্জনবর্ণ বি. ক থেকে হ পর্যন্ত বর্ণ। ব্যঞ্জনস্বন্ধি বি. (ব্যাক.) ব্যঞ্জনধ্বনির সঙ্গে স্বরধ্বনির বা ব্যঞ্জনধ্বনির সন্ধি। ব্যঞ্জনান্ত বিণ. (ব্যাক.) শেষে ব্যঞ্জনধ্বনি আছে এমন (ব্যঞ্জনান্ত শব্দ)।

ব্যঞ্জক

ব্যঞ্জক [ byañjaka ] বিণ. প্রকাশক, সূতক, দ্যোতক, বোধক (ভাবব্যঞ্জক, বীরত্বব্যঞ্জক)। [সং. বি. + ̃ অন্জ্ + অক]।

ব্যজন

ব্যজন [ byajana ] বি. 1 বাতাসকরণ, বীজন; 2 পাখা (ব্যজন সঞ্চালন)। [.সং. বি. + ̃ অজ্ + অন]। ব্যজনী বি. পাখা; তালপাতা।

ব্যঙ্গার্থ

ব্যঙ্গার্থ বি সহজ (বাচ্য ও লক্ষ্য) অর্থের পিছনে নিহিত গভীরতর অর্থ, বাক্যের ব্যঞ্জনাবৃত্তির দ্বারা লভ্য অর্থ।

ব্যঙ্গ্য

ব্যঙ্গ্য [ byaṅgya ] বিণ. 1 ব্যঞ্জনাবৃত্তির দ্বারা বোধ্য; 2 নিগূঢ়। [.সং বি. + ̃ অন্জ্ + য]। ব্যঙ্গার্থ বি সহজ (বাচ্য ও লক্ষ্য) অর্থের পিছনে নিহিত গভীরতর অর্থ, বাক্যের ব্যঞ্জনাবৃত্তির দ্বারা লভ্য অর্থ। ব্যঙ্গ্যোক্তি বি. ব্যঞ্জনাপূর্ণ বাক্য।

ব্যঙ্গাত্মক

ব্যঙ্গাত্মক বিণ. ব্যঙ্গ বা বিদ্রুপ প্রকাশ করে এমন (ব্যঙ্গাত্মক রচনা)।