ব্যতিরিক্ত

ব্যতিরিক্ত [ byatirikta ] বিণ. 1 ব্যতীত, ভিন্ন, বাদে; 2 অতিরিক্ত। [সং. বি + অতিরিক্ত]।

ব্যতিব্যস্ত

ব্যতিব্যস্ত [ byati-byasta ] বিণ. 1 অতিশয় ব্যস্ত বা ব্যাকুল (ব্যতিব্যস্ত হয়ে তখনই ছুটলেন স্টেশনে); 2 বিব্রত; 3 উত্ত্যক্ত, বিপন্ন (এরা তাঁকে অকারণে ব্যতিব্যস্ত করছে)। [সং. বি. + অতিব্যস্ত]।

ব্যতিক্রান্ত

ব্যতিক্রান্ত বিণ. 1 ব্যতিক্রমযুক্ত, লঙ্ঘিত; 2 অতিক্রান্ত, বিগত (ব্যতিক্রান্ত যুগ)।

ব্যতিক্রমী

ব্যতিক্রমী বিণ. 1 ব্যতিক্রম করে এমন; 2 ব্যতিক্রম হিসাবে অর্থাত্ বিশিষ্ট বা অসাধারণ হিসাবে গণনীয় (ব্যতিক্রমী লেখক, ব্যতিক্রমী শিল্পী)।

ব্যতিক্রম

ব্যতিক্রম [ byati-krama ] বি. 1 অন্যথা, ব্যত্যয়, exception (নিয়মের ব্যতিক্রম), 2 লঙ্ঘন, নিয়ম ক্রম ইত্যাদির বিপর্যয়, বৈপরীত্য, বিপর্যাস। [সং. বি + অতি + √ ক্রম্ + অ]। ব্যতিক্রমী বিণ. 1 ব্যতিক্রম করে এমন; 2 ব্যতিক্রম হিসাবে অর্থাত্ বিশিষ্ট বা অসাধারণ হিসাবে গণনীয় (ব্যতিক্রমী লেখক, ব্যতিক্রমী শিল্পী)। ব্যতিক্রান্ত বিণ. 1 ব্যতিক্রমযুক্ত, লঙ্ঘিত; 2 অতিক্রান্ত, বিগত (ব্যতিক্রান্ত যুগ)।

ব্যঞ্জিত

ব্যঞ্জিত বিণ. ব্যঞ্জনা দ্বারা অভিব্যক্ত; সূচিত, বোধিত।

ব্যঞ্জনা

ব্যঞ্জনা [ byañjanā ] বি. 1 (অল.) শব্দের গূঢ়ার্থ-প্রকাশক বৃত্তি, শব্দের বা বাক্যের আভিধানিক অর্থ ভিন্ন বক্তার অভিপ্রেত অন্য এক গূঢ় অর্থের দ্যোতনা (কথা বেশ স্পষ্ট কিন্তু তার ব্যঞ্জনা ধরা গেল না); 2 অন্তর্নিহিত তাত্পর্য। [সং. ব্যঞ্জন + আ]। ব্যঞ্জিত বিণ. ব্যঞ্জনা দ্বারা অভিব্যক্ত; সূচিত, বোধিত।

ব্যঞ্জনান্ত

ব্যঞ্জনান্ত বিণ. (ব্যাক.) শেষে ব্যঞ্জনধ্বনি আছে এমন (ব্যঞ্জনান্ত শব্দ)।

ব্যঞ্জনস্বন্ধি

ব্যঞ্জনস্বন্ধি বি. (ব্যাক.) ব্যঞ্জনধ্বনির সঙ্গে স্বরধ্বনির বা ব্যঞ্জনধ্বনির সন্ধি।