বাইচ

বাইচ, বাচ [ bāica, bāca ] বি. নৌচালন প্রতিযোগিতা। [তু. সং. বহিত্র]।

বাইনাচ

বাইনাচ বি. পেশাদার নর্তকীর নাচ।

বাইজি

বাইজি বি. পেশাদার নৃত্যগীতকারিণী।

বাই

বাই1 [ bāi1 ] বি. 1 মহারাষ্ট্র রাজস্হান গুজরাত এবং উত্তর ভারতের অন্য কোনো কোনো স্হানের মহিলাদের উপাধিবিশেষ (লক্ষ্মীবাই); 2 উত্তর-পশ্চিম ভারতের মহিলাদের সম্মানসূচক নামান্ত; 3 পেশাদার নৃত্যগীতকারিণী (বাইজির গান)। [হি. বাঈ-তু. তুর বাজী]। বাইজি বি. পেশাদার নৃত্যগীতকারিণী। বাইনাচ বি. পেশাদার নর্তকীর নাচ। বাই2 [ bāi2 ] বি. 1 বায়ুর প্রকোপ, বাতিক (শুচিবাই); 2 প্রবল বা উত্কট শখ বা ঝোঁক, নেশা (তাস খেলার বাই)। [সং. বায়ু]।

বহ্বারম্ভ বহ্বারম্ভ

বহ্বারম্ভ [ bahbārambha ] বি. ঘটা করে আরম্ভ। [সং. বহু3 + আরম্ভ]। বহ্বারম্ভে লঘুক্রিয়া বি. বহু জাঁকজমক সহকারে আরদ্ধ কাজের তুচ্ছ বা সামান্য পরিণতি।

বহ্ন্যুতসব

বহ্ন্যুতসব (বহ্ন্যুত্সব, বহ্ন্যুৎসব) বি. 1 হোলি বা দোলের আগের দিন আগুন জ্বেলে আমোদপ্রমোদ; 2 আগুন জ্বেলে পুড়িয়ে দেওয়া।