বাইশ

বাইশ [ bāiśa ] বি. বিণ. ২২ সংখ্যা বা সংখ্যক। [সং. দ্বাবিংশ]। বাইশে, (আঞ্চ.) বাইশা বি. মাসের বাইশ তারিখ। ☐ বিণ. বাইশ তারিখের (বাইশে শ্রাবণ)।

বাইরে

বাইরে [ bāirē ] বাহির ও বাহিরে -র কথ্য রূপ।

বাইনোকুলার

বাইনোকুলার [ bāi-nō-kulāra ] বি. দুই চোখে লাগিয়ে দেখার দূরবিনবিশেষ। [ইং. binocular]।

বানের জলে ভেসে আসা

বানের জলে ভেসে আসা ক্রি. বি. (আল.) অনায়াসে পাওয়া যায় বলে অবজ্ঞেয় হওয়া; অবজ্ঞার পাত্র হওয়া।

বানভাসি

বানভাসি বিণ. বন্যার জলে প্লাবিত বা ভেসে গেছে এমন (বানভাসি গ্রামের জন্য ত্রাণসামগ্রী)।

বানবতী

বানবতী (বেগবতী, ফলবতী) স্ত্রী. বান1 [ bāna1 ] (-বত্) বিণ. যুক্ত অন্বিত প্রভৃতি অর্থবাচক তদ্ধিত প্রত্যয়বিশেষ (বেগবান, ফলবান, ভগবান)।

বান

বান1 [ bāna1 ] (-বত্) বিণ. যুক্ত অন্বিত প্রভৃতি অর্থবাচক তদ্ধিত প্রত্যয়বিশেষ (বেগবান, ফলবান, ভগবান)। স্ত্রী. বানবতী (বেগবতী, ফলবতী)। বান2 [ bāna2 ] বি. 1 বন্যা, জলপ্লাবন, নদনদীর অকস্মাত্ জলস্ফীতি; 2 (আল.) জলোচ্ছ্বাস। [< সং. বন্যা-তু. সং.√ বন্ + অ (=গতি)]। বানভাসি বিণ. বন্যার জলে প্লাবিত বা ভেসে গেছে এমন (বানভাসি গ্রামের জন্য ত্রাণসামগ্রী)। বানের জলে ভেসে আসা ক্রি. বি. (আল.) অনায়াসে পাওয়া যায় বলে অবজ্ঞেয় হওয়া; অবজ্ঞার পাত্র হওয়া। বানের জলে ভেসে যাওয়া ক্রি. বি. (আল.) অসহায় বা নিরাশ্রয় হওয়া, সর্বনাশগ্রস্ত হওয়া। বাইন, (কথ্য) বান৩ [ bāina, (kathya) bāna ] বি. পাঁকালজাতীয় বড়ো সর্পাকৃতি মাছবিশেষ। [সং. বর্মি]।

বাইন

বাইন, (কথ্য) বান [ bāina, (kathya) bāna ] বি. পাঁকালজাতীয় বড়ো সর্পাকৃতি মাছবিশেষ। [সং. বর্মি]।

বাচ

বাইচ, বাচ [ bāica, bāca ] বি. নৌচালন প্রতিযোগিতা। [তু. সং. বহিত্র]।