ব বাগবৈদগ্ধ বাগবৈদগ্ধ (বাগ্-বৈদগ্ধ), বাগবৈদগ্ধ্য (বাগ্-বৈদগ্ধ্য) বি. বাক্চাতুর্য, বাক্পটুতা; বক্তৃতায় নৈপুণ্য।
ব বাগবিদগ্ধ বাগবিদগ্ধ, বাগ্-বিদগ্ধ [ bāg-bidagdha ] বিণ. বাক্যে পণ্ডিত, বাক্যনিপুণ। [সং. বাচ্ + বিদগ্ধ]। বাগবৈদগ্ধ (বাগ্-বৈদগ্ধ), বাগবৈদগ্ধ্য (বাগ্-বৈদগ্ধ্য) বি. বাক্চাতুর্য, বাক্পটুতা; বক্তৃতায় নৈপুণ্য।
ব বাগধারা বাগধারা, বাগ্-ধারা [ bāg-dhārā ] বি. বিশিষ্টার্থক শব্দ বা শব্দগুচ্ছ, ইডিয়ম। [সং. বাচ্ + ধারা]।
ব বাগদেবী বাগদেবী, বাগ্-দেবী, বাগ্দেবী [ bāg-dēbī, bāgdēbī ] বি. বাক্শক্তির অধিষ্ঠাত্রী দেবী অর্থাত্ সরস্বতী। [সং. বাচ্ + দেবী]।
ব বাগদিনি বাগদিনি স্ত্রী. বাগদি [ bāgadi ] বি. নিম্নশ্রেণির ও অনুন্নত বাঙালি হিন্দু জাতিবিশেষ। [দেশি]।
ব বাগদি বাগদি [ bāgadi ] বি. নিম্নশ্রেণির ও অনুন্নত বাঙালি হিন্দু জাতিবিশেষ। [দেশি]। স্ত্রী. বাগদিনি।
ব বাগদত্তা বাগদত্তা (বাগ্-দত্তা) [ bāg-dattā ] বিণ. বি. (স্ত্রী.) নির্দিষ্ট কোনো পাত্রের সঙ্গে বিবাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমন। [সং. বাচ্ + দত্তা]। বাগদান (বাগ্-দান) বি. 1 কন্যাদানের প্রতিশ্রুতি; কন্যার বিবাহের পাকা কথা; 2 কথা দেওয়া।