ব

বাগানো

বাগানো [ bāgānō ] ক্রি. বি. 1 কৌশলে আয়ত্ত বা বশীভূত করা (পাগলা ঘোড়াকে বাগানো); 2 আদায় বা লাভ করা (কাজ বাগানো); 3 বিন্যাস করা (টেরি বাগানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [বাগা দ্র]।
ব

বাগানবাড়ি

বাগানবাড়ি বি. বাগানশোভিত বা বাগানসমন্বিত প্রমোদভবন।
ব

বাগান

বাগান [ bāgāna ] বি. উদ্যান, উপবন। [ফা. বাগ]। বাগানবাড়ি বি. বাগানশোভিত বা বাগানসমন্বিত প্রমোদভবন।
ব

বাগাত

বাগাত [ bāgāta ] বি. বাগানসমূহ, উদ্যানাদি (বাগবাগাত)। [আ. বাগাত্]।
ব

বাগাড়ম্বর

বাগাড়ম্বর [ bāgāḍ়mbara ] বি. ফাঁকা কথার ঘটা, বড়ো বড়ো কথা। [সং. বাচ্ + আড়ম্বর]।
ব

বাগা

বাগা [ bāgā ] ক্রি. বাগানো (বইখানা কীভাবে বাগালে ? এত ভালো চাকরিটা বাগালে কীভাবে?) [প্রাকৃ. বগ্গা < সং. বল্গা + বাং. আ]।
ব

বাগর্থ

বাগর্থ [ bāgartha ] বি. শব্দের অর্থ বা ব্যঞ্জনা, শব্দার্থ। [সং. বাক্ + অর্থ]।
ব

বাগযুদ্ধ

বাগযুদ্ধ (বাগ্-যুদ্ধ) [ bāg-yuddha ] বি. কথার যুদ্ধ, কথা-কাটাকাটি, তর্কাতর্কি। [সং. বাচ্ + যুদ্ধ]।
ব

বাগবিস্তার

বাগবিস্তার (বাগ্-বিস্তার) [ bāg-bistāra ] বি. কথার বিস্তার; বেশি কথা (অযথা বাগ্বিস্তার না করে আসল কথাটা বলো)। [সং. বাচ্ + বিস্তার]।
ব

বাগবৈদগ্ধ্য

বাগবৈদগ্ধ (বাগ্-বৈদগ্ধ), বাগবৈদগ্ধ্য (বাগ্-বৈদগ্ধ্য) বি. বাক্চাতুর্য, বাক্পটুতা; বক্তৃতায় নৈপুণ্য।