বাজার

বাজার [ bājāra ] বি. 1 নিয়মিত ক্রয়-বিক্রয়ের স্হান, সবজি ও অন্যান্য পুণ্য কেনাবেচার বহু দোকানসমন্বিত স্হান; 2 বাজার থেকে ক্রীত সামগ্রী (বাজারটা এখানেই রাখো); 3 দ্রব্যাদির দর (চড়া বাজার); 4 দ্রব্যাদি ক্রয় (বাজার করা)। [ফা. বজার]। বাজারখরচ বি. বাজার থেকে জিনিসপত্র কেনার খরচ। বাজার গরম হওয়া ক্রি. বি. 1 পণ্যদ্রব্যাদির দর বেড়ে যাওয়া; 2 পণ্যাদির অধিক কাটতি হওয়া। বাজার চড়া ক্রি. বি. পণ্যাদির মূল্য বৃদ্ধি হওয়া। বাজারদর বি. বর্তমানে যে দামে জিনিসপত্র বিক্রীত হচ্ছে। বাজার নরম (মন্দা) হওয়া ক্রি. বি. পণ্যের মূল্য বা চাহিদা হ্রাস পাওয়া। বাজার বসা ক্রি. বি. 1 বাজারে কেনাবেচা আরম্ভ হওয়া; 2 নতুন বাজার স্হাপিত...

বাজানো

বাজানো ক্রি. বি. 1 বাদিত বা ধ্বনিত করা (‘বাজারে শঙ্খ, সাজা দীপমালা’: স. দ.)। 2 হাসিল করা, সম্পন্ন করা (কাজ বাজানো); 3 পরীক্ষা বা যাচাই করা (লোকটাকে বাজিয়ে দেখতে হবে)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

বাজা

বাজা [ bājā ] ক্রি. 1 বাদিত বা ধ্বনিত হওয়া (ঘণ্টা বাজে, বাঁশি বাজে); 2 ঘড়িতে সময় নির্দেশ করা (কটা বেজেছে?); 3 কর্কশ বা অপ্রীতিকর বোধ হওয়া (কথাটা কানে বেজেছিল); 4 প্রভাব বিস্তার করা, মনে দাগ কাটা (তার কথা আমার মনে বেজেছে); 5 বাজানো। ☐ বিণ. বাজে এমন (বাজা ঘড়ি)। [প্রাকৃ. বজ্জ-তু. সং. বাদ্য]। বাজানো ক্রি. বি. 1 বাদিত বা ধ্বনিত করা (‘বাজারে শঙ্খ, সাজা দীপমালা’: স. দ.)। 2 হাসিল করা, সম্পন্ন করা (কাজ বাজানো); 3 পরীক্ষা বা যাচাই করা (লোকটাকে বাজিয়ে দেখতে হবে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। ঢাক বাজানো ক্রি. বি. (আল.) চার দিকে রাষ্ট্র করা, সবাইকে জানিয়ে...

বাজরা

বাজরা1 [ bājarā1 ] বি. ধানজাতীয় শস্যবিশেষ। [হি. বাজরা]। বাজরা2 [ bājarā2 ] বি. বড়ো ঝুড়ি। [দেশি]।

বাজপেয়ী

বাজপেয়ী (-য়িন্) বিণ. বাজপেয় যজ্ঞকারী। ☐ বিণ. ব্রাহ্মণদের একটি শ্রেণির উপাধিবিশেষ।

বাজপেয়

বাজপেয় [ bāja-pēẏa ] বি. বৈদিক যজ্ঞবিশেষ। [সং. বাজ (ঘৃত) + পেয়]। বাজপেয়ী (-য়িন্) বিণ. বাজপেয় যজ্ঞকারী। ☐ বিণ. ব্রাহ্মণদের একটি শ্রেণির উপাধিবিশেষ।

বাজনাদার

বাজনাওয়ালা, বাজনাদার বি. পেশাদার বাদক, বাজনদার।

বাজনা

বাজনা [ bājanā ] বি. 1 বাদ্য; 2 বাদ্যধ্বনি (বাজনা শুনে ঘুম ভেঙে গেছে); 3 বাদ্যযন্ত্র (বাজনা নিয়ে বাজনদার এল); 4 বাদন। [বাজা দ্র]। বাজনাওয়ালা, বাজনাদার বি. পেশাদার বাদক, বাজনদার।

বাজখাঁই

বাজখাঁই [ bāja-khām̐i ] বিণ. (কণ্ঠস্বর সম্বন্ধে) অত্যন্ত কর্কশ ও অস্বাভাবিক চড়া (বাজখাঁই গলা)। [বাজখাঁ (গায়কবিশেষ) + ই]।