বাজি
বাজি1 [ bāji1 ] দ্র বাজ1। বাজি2 [ bāji2 ] বি. 1 ইন্দ্রজাল, ভেলকি (ভোজবাজি); 2 খেলার দফা (এক বাজি তাস খেলে যাই); 3 আতশবাজি (বাজি পোড়ানো); 4 জুয়া খেলার পণ (বাজি রাখা); 5 (আল.) জীবলীলা; ভবের খেলা (‘এবার বাজি ভোর’: রা. প্র.)। [ফা. বাজী]। বাজিকর বি. জাদুকর, ঐন্দ্রজালিক। বাজিমাত বি. খেলায় বা প্রতিযোগিতায় জয়।
বাজার গরম হওয়া
বাজার গরম হওয়া ক্রি. বি. 1 পণ্যদ্রব্যাদির দর বেড়ে যাওয়া; 2 পণ্যাদির অধিক কাটতি হওয়া।