বাটা

বাটা2 [ bāṭā2 ] বি. পান রাখার পাত্র, পানের থালা (‘বাটাভরা পান দেব’)। [দেশি]। বাটা3 [ bāṭā3 ] বি. জামাতার কল্যাণ কামনায় জামাইষষ্ঠীতে শাশুড়ির দেওয়া থালা-ভরা খাবার (ষষ্ঠীর বাটা)। [তু. বাটা2]। বাটা4 [ bāṭā4 ] বি. সাদা আঁশযুক্ত ছোটো মাছবিশেষ। [দেশি]। বাটা5 [ bāṭā5 ] ক্রি. 1 (প্রধানত শিলনোড়ায়) পেষণ করা (মশলা বাটা); 2 বাটানো। ☐ বিণ. উক্ত অর্থে (বাটা মশলা)। বি. 1 (শিলনোড়ায়) পেষণ; 2 (শিলনোড়ায়) পিষ্ট বস্তু। [সং. বর্তন > বট্টন > বাটা]। বাটানো ক্রি. বি. (শিলনোড়ায়) পেষণ করানো। ☐ বিণ. উক্ত অর্থে।

বাটপাড়ি

বাটপাড়ি বি. বাটপাড়ের বৃত্তি বা কাজ (চোরের উপর বাটপাড়ি)।

বাটপাড়

বাটপাড় [ bāṭa-pāḍ় ] বি. রাহাজান, লুঠেরা, দস্যু, লোকের জিনিসপত্র লুটে নেয় বা ডাকাতি করে এমন দুর্বৃত্ত। [হি. বাট্পার্না-তু. প্রাকৃ. বট্ট]। বাটপাড়ি বি. বাটপাড়ের বৃত্তি বা কাজ (চোরের উপর বাটপাড়ি)।

বাটনা

বাটনা [ bāṭanā ] বি. 1 শিলনোড়ার দ্বারা পিষ্ট মশলা; 2 বাটতে হবে এমন মশলা। [বাটা5 দ্র]।

বাটখারা

বাটখারা [ bāṭa-khārā ] বি. দ্রব্যসামগ্রীর ওজন নির্ণয় করার জন্য নির্দিষ্ট ওজনের লৌহখণ্ডাদি, পড়েন। [হি. বট্খারা-তু. সং. বটক]।

বাট

বাট1 [ bāṭa1 ] বি. (সচ. কাব্যে) পথ, রাস্তা (‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে’: রবীন্দ্র)। [সং. √ বট্ (=বেষ্টন) + ণিচ্ + অ]।

বাঞ্ছিতা

বাঞ্ছিতা স্ত্রী. বাঞ্ছিত বিণ. অভিলাষিত, ঈপ্ষিত।

বাঞ্ছিত

বাঞ্ছিত বিণ. অভিলাষিত, ঈপ্ষিত। স্ত্রী. বাঞ্ছিতা।

বাঞ্ছনীয়

বাঞ্ছনীয় বিণ. কাম্য, প্রার্থনীয়; ঈপ্সিত (কাজে শৈথিল্য মোটেই বাঞ্ছনীয় নয়)।