বাড়তি

বাড়তি বিণ. উদ্বৃত্ত; প্রয়োজনের অতিরিক্ত (বাড়তি মাল)।

বাড়

বাড় [ bāḍ় ] বি. 1 বৃদ্ধি (গাছের বাড়, এটাই তো ছেলেমেয়েদের বাড়ের বয়স); 2 পুষ্টি; 3 স্পর্ধা (বড়ো বাড় বেড়েছে)। [বাড়া দ্র]। বাড়তি বিণ. উদ্বৃত্ত; প্রয়োজনের অতিরিক্ত (বাড়তি মাল)। বাড়ন বি. বাড়, বৃদ্ধি; পুষ্টি। বাড়ন্ত বিণ. 1 বৃদ্ধিশীল (বাড়ন্ত গড়ন); 2 (কথ্য) নিঃশেষিত (চাল বাড়ন্ত)। বাড়বাড়ন্ত বি. অত্যন্ত শ্রীবৃদ্ধি।

বাট্টা

বাট্টা [ bāṭṭā ] বি. ক্রয়-বিক্রয়ের সময় প্রকৃত মূল্যের যে-অংশ বাদ বা ছাড় দেওয়া হয়, ধরাট, discount. [হি. বট্টা]।

বাটোয়ারা

বাটোয়ারা [ bāṭōẏārā ] বি. বণ্টন, বিভাজন, অংশ ভাগ করা, ভাগ করে বিতরণ (টাকাপয়সা ভাগবাটোয়ারা করা)। [তু. হি. বট্ওয়ানা]।

বাটিকা

বাটিকা [ bāṭikā ] বি. ছোটো বাড়ি (উদ্যানবাটিকা)। [সং. বাটী + ক + আ]।

বাটিক

বাটিক [ bāṭika ] বি. গলানো মোমের সাহায্যে কাপড়ে রঙের নকশা করার পদ্ধতিবিশেষ। [ইং. batik]।

বাটি চালা

বাটি চালা ক্রি. বি. চোর বা অন্যপ্রকার অজ্ঞাত অপরাধীকে শনাক্ত করার বা ধরার জন্য মন্ত্রবলে বাটিকে গতিবিশিষ্ট করা অর্থাত্ চালিয়ে দেওয়া, চোরাই জিনিসের হদিশ করার জন্য মন্ত্রবলে বাটি চালিয়ে দেওয়া।

বাটি

বাটি1 [ bāṭi1 ] বি. কানা-উঁচু ছোটো পাত্রবিশেষ, হাতলবিহীন পেয়ালাজাতীয় পাত্রবিশেষ। [দেশি]। বাটি চালা ক্রি. বি. চোর বা অন্যপ্রকার অজ্ঞাত অপরাধীকে শনাক্ত করার বা ধরার জন্য মন্ত্রবলে বাটিকে গতিবিশিষ্ট করা অর্থাত্ চালিয়ে দেওয়া, চোরাই জিনিসের হদিশ করার জন্য মন্ত্রবলে বাটি চালিয়ে দেওয়া। বাটি2 [ bāṭi2 ] বি. বাড়ি, আবাস, গৃহ। [সং. বাটী]।

বাটালি

বাটালি [ bāṭāli ] বি. ছুতোরের ব্যবহৃত কাঠ কাটার হাতলযুক্ত অস্ত্রবিশেষ। [দেশি]।

বাটানো

বাটানো ক্রি. বি. (শিলনোড়ায়) পেষণ করানো। ☐ বিণ. উক্ত অর্থে।