বাসি জল

বাসি জল — পূর্বদিন থেকে জমিয়ে রাখা জল, আগের দিনের জল।

বাসি ঘর

বাসি ঘর — এখনও ঝাঁট দেওয়া বা পরিষ্কার করা হয়নি এমন ঘর।

বাসি কাপড়

বাসি কাপড় — পূর্বরাত্রে, বিশেষত শয়নকালে, ব্যবহৃত কাপড়।

বাসি

বাসি [ bāsi ] বিণ. 1 পর্যুষিত, টাটকা নয় এমন (বাসি ফুল, বাসি খাবার); 2 পূর্বদিনে বা পূর্বরাত্রে ব্যবহৃত (বাসি কাপড়); 3 অভুক্ত (বাসি মুখ); 4 মুখ ধোয়া হয়নি এমন (বাসি মুখ ধোয়া); 5 অতি পুরোনো, নতুনত্বহীন (বাসি খবর)। [সং. বাসিত]। বাসি কাপড় — পূর্বরাত্রে, বিশেষত শয়নকালে, ব্যবহৃত কাপড়। বাসি ঘর — এখনও ঝাঁট দেওয়া বা পরিষ্কার করা হয়নি এমন ঘর। বাসি জল — পূর্বদিন থেকে জমিয়ে রাখা জল, আগের দিনের জল। বাসি দুধ — আগের দিনের দুধ। বাসি ফুল — আগের দিন তোলা ফুল। বাসি বিয়ে — (হিন্দুদের) বিবাহের পরদিন আচরণীয় অনুষ্ঠান। বাসি ভাত আগের দিন রাঁধা ভাত; পানতা...

বাসা

বাসা1 [ bāsā1 ] বি. বাসক গাছ (বাসারিষ্ট)। [সং. √ বাস্+ অ + আ]। বাসা2 [ bāsā2 ] ক্রি. 1 মনে করা (তাহারে বেসেছি ভালো, ‘নিমিখে শতেক যুগ হারাই হেন বাসি’: বৈ. প.); 2 বোধ করা, অনুভব করা (লাজ বাসি মনে, এখন কেমন বাসছ?); 3ভালোবাসা (‘তুমি অবসর মতো বাসিয়ো’: রবীন্দ্র)। [সং. √ বস্ + বাং. + আ]। বাসা3 [ bāsā3 ] বি. 1 বাসস্হান (বাসায় ফেরা); 2 কুলায়, নীড়, কীটপতঙ্গাদির বাসস্হান (পাখির বাসা, পিঁপড়ের বাসা); 3 অস্হায়ী বাসস্হান (মেসের বাসা, বাসাটা উঠিয়ে দিয়েছি); 4 ভাড়াটে বাড়ি (বাসা ভাড়া করা)। [সং. বাস + বাং. আ-তু. প্রাকৃ. বাসা]। বাসাবাড়ি বি. বাসের জন্য...

বাসস্হান

বাসস্হান [ bāsa-shāna ] বি. 1 নিবাস, আবাস, বাস; 2 বাসগৃহ (বাসস্হান নির্মাণ করা)। [সং. বাস2 + স্হান]।

বাসরীয়

বাসরীয় বিণ. দিবসের, বাসরসম্বন্ধীয় (রবিবাসরীয়)।

বাসরজাগানি

বাসরজাগানি বি. বাসরে রাত্রি জাগরণের বাবদ বরপক্ষের কাছ থেকে কন্যাপক্ষের প্রাপ্য অর্থাদি।

বাসরঘর

বাসরঘর বি. বরকন্যার বিবাহরজনী যাপনের কক্ষ।