বাসুদেব

বাসুদেব [ bāsu-dēba ] বি. বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ। [সং. বসুদেব + অ]।

বাসুকি

বাসুকি [ bāsuki ] বি. সর্পকুলের রাজা, সর্পরাজ। [সং. বাসুক + ই]।

বাসিন্দা

বাসিন্দা [ bāsindā ] বিণ. বি. বাসকারী, নিবাসী, অধিবাসী (পাড়ার বাসিন্দার)। [ফা. বাসিন্দহ্]।

বাসিত

বাসিত [ bāsita ] বিণ. 1 গন্ধযুক্ত (সুবাসিত); 2 কাপড় দিয়ে ঢাকা। [সং. √ বাসি (নামধাতু) + ত]।

বাসি মুখ

বাসি মুখ 1 সকালে ঘুমের পর যে-মুখ ধোয়া হয়নি; 2 অভুক্ত অবস্হা।

বাসি মড়া

বাসি মড়া — যে মড়া গতরাত্রের মধ্যে পোড়ানো হয়নি।

বাসি ভাত

বাসি ভাত — আগের দিন রাঁধা ভাত; পানতা ভাত।

বাসি বিয়ে

বাসি বিয়ে — (হিন্দুদের) বিবাহের পরদিন আচরণীয় অনুষ্ঠান।