ব ব্যসন ব্যসন [ byasana ] বি. 1 কামুকতা মদ্যপান প্রভৃতি কামজ দোষ এবং অত্যাচার দুষ্টতা ঈর্ষা প্রবঞ্চনা প্রভৃতি কোপজ দোষ; 2 চিত্তবিক্ষেপের কারণ; 3 নেশা; 4 পাপ; 5 অমঙ্গল; 6 বিপদ। (তু. ‘উত্সবে ব্যসনে চৈব’)। [সং. বি + √ অস্ + অন]। ব্যসনী (-নিন্) বিণ. অতিরিক্ত অনুরাগবিশিষ্ট।
ব ব্যষ্টি ব্যষ্টি [ byaṣṭi ] বি. 1 পৃথক পৃথক ভাব, স্ব স্ব ভাব; 2 পৃথক পৃথক ব্যক্তি, সমষ্টির বিপরীত (ব্যষ্টিকে নিয়েই সমষ্টি)। [সং. বি + √ অস্ + তি]।
ব ব্যর্থতা ব্যর্থতা বি. ব্যর্থ [ byartha ] বিণ. 1 বিফল, বৃথা, নিরর্থক (ব্যর্থ প্রেম, ব্যর্থ আবেদন); 2 অসিদ্ধ, অকৃতকার্য (কর্তব্যসাধনে ব্যর্থ, প্রতিজ্ঞাপালনে ব্যর্থ)। [সং. বি + অর্থ]।
ব ব্যর্থ ব্যর্থ [ byartha ] বিণ. 1 বিফল, বৃথা, নিরর্থক (ব্যর্থ প্রেম, ব্যর্থ আবেদন); 2 অসিদ্ধ, অকৃতকার্য (কর্তব্যসাধনে ব্যর্থ, প্রতিজ্ঞাপালনে ব্যর্থ)। [সং. বি + অর্থ]। বি. ব্যর্থতা। ব্যর্থমনোরথ বিণ. মনস্কামনা বা ইচ্ছা ব্যর্থ বা বিফল হয়েছে এমন।