ব্যাং
ব্যাং1 [ byā1 ] বি. চার পা-বিশিষ্ট লেজহীন উভচর প্রাণীবিশেষ, ভেক, মণ্ডূক। [হি. বেঁগ < সং. ব্যঙ্গ]। ব্যাঙের আধুলি (আল.) অতি দরিদ্র ব্যক্তির যত্সামান্য সঞ্চয়। ব্যাঙের ছাতা বি. ছত্রাক। ব্যাঙের সর্দি সহজেই ধরা যায় এমন ভণ্ডামি বা ভান। ব্যাং2 [ byā2 ] বি. ছিটকিনি, জানলা বা দরজার পাল্লা খুলে রাখার সুবিধার জন্য (সচ.) কাঠের কবজাবিশেষ। [দেশি]।
ব্যস্ত
ব্যস্ত [ byasta ] বিণ. 1 ব্যগ্র, ব্যাকুল, অস্হির, উত্কণ্ঠিত, উদ্গ্রীব (ব্যস্ত হয়ে ছুটে এল); 2 ব্যাপৃত, নিযুক্ত (কাজে ব্যস্ত থাকা); 3 বিক্ষিপ্ত, বিভক্ত। [সং. বি + √ অস্ + ত]। বি. ব্যস্ততা। ব্যস্তবাগীশ বি. (সচ. ব্যঙ্গে) মাত্রাতিরিক্তভাবে ব্যাকুল বা অস্হির হয়ে ওঠে এমন। ব্যস্তসমস্ত বি. অত্যন্ত ব্যস্ত, অস্হির।