ব্যষ্টি

ব্যষ্টি [ byaṣṭi ] বি. 1 পৃথক পৃথক ভাব, স্ব স্ব ভাব; 2 পৃথক পৃথক ব্যক্তি, সমষ্টির বিপরীত (ব্যষ্টিকে নিয়েই সমষ্টি)। [সং. বি + √ অস্ + তি]।

ব্যর্থমনোরথ

ব্যর্থমনোরথ বিণ. মনস্কামনা বা ইচ্ছা ব্যর্থ বা বিফল হয়েছে এমন।

ব্যর্থতা

ব্যর্থতা বি. ব্যর্থ [ byartha ] বিণ. 1 বিফল, বৃথা, নিরর্থক (ব্যর্থ প্রেম, ব্যর্থ আবেদন); 2 অসিদ্ধ, অকৃতকার্য (কর্তব্যসাধনে ব্যর্থ, প্রতিজ্ঞাপালনে ব্যর্থ)। [সং. বি + অর্থ]।

ব্যর্থ

ব্যর্থ [ byartha ] বিণ. 1 বিফল, বৃথা, নিরর্থক (ব্যর্থ প্রেম, ব্যর্থ আবেদন); 2 অসিদ্ধ, অকৃতকার্য (কর্তব্যসাধনে ব্যর্থ, প্রতিজ্ঞাপালনে ব্যর্থ)। [সং. বি + অর্থ]। বি. ব্যর্থতা। ব্যর্থমনোরথ বিণ. মনস্কামনা বা ইচ্ছা ব্যর্থ বা বিফল হয়েছে এমন।

ব্যয়ী

ব্যয়ী (-য়িন্) বিণ. ব্যয়কারী; খরুচে।

ব্যয়িত

ব্যয়িত বিণ. ব্যয় বা খরচ করা হয়েছে এমন।

ব্যাং

ব্যাং1 [ byā1 ] বি. চার পা-বিশিষ্ট লেজহীন উভচর প্রাণীবিশেষ, ভেক, মণ্ডূক। [হি. বেঁগ < সং. ব্যঙ্গ]। ব্যাঙের আধুলি (আল.) অতি দরিদ্র ব্যক্তির যত্সামান্য সঞ্চয়। ব্যাঙের ছাতা বি. ছত্রাক। ব্যাঙের সর্দি সহজেই ধরা যায় এমন ভণ্ডামি বা ভান। ব্যাং2 [ byā2 ] বি. ছিটকিনি, জানলা বা দরজার পাল্লা খুলে রাখার সুবিধার জন্য (সচ.) কাঠের কবজাবিশেষ। [দেশি]।

ব্যয়বাহুল্য

ব্যয়বহুলতা, ব্যয়বাহুল্য বি. ব্যয়বহুল বিণ. অধিক ব্যয়সাপেক্ষ, বেশি ব্যয় হয় এমন।

ব্যয়বহুলতা

ব্যয়বহুলতা, ব্যয়বাহুল্য বি. ব্যয়বহুল বিণ. অধিক ব্যয়সাপেক্ষ, বেশি ব্যয় হয় এমন।