ব্যাগ

ব্যাগ [ byāga ] বি. চামড়া কাপড় প্রভৃতির তৈরি থলি বা আধার। [ইং. bag]।

ব্যাখ্যা

ব্যাখ্যা, ব্যাখ্যান [ byākhyā, byākhyāna ] বি. 1 বিশদ বিবরণ বা বর্ণনা (নীতি ব্যাখ্যা করা); 2 টীকা, অর্থাদির বিবৃতি বা বিশদ বিবরণ (ব্যাখ্যা পুস্তক); 3 বিশদ বিবরণ দান। [সং. বি + আ + √ খ্যা + অ + আ, অন]। ব্যাখ্যাত বিণ. ব্যাখ্যা করা হয়েছে এমন। ব্যাখ্যাতা (-তৃ) বিণ. ব্যাখ্যাকারী। ব্যাখ্যেয় বিণ. ব্যাখ্যাযোগ্য, ব্যাখ্যা করতে হবে এমন।

ব্যাকুলিতা

ব্যাকুলিতা স্ত্রী. ব্যাকুলিত বিণ. ব্যাকুল হয়েছে বা অস্হির হয়েছে এমন।

ব্যাকুলিত

ব্যাকুলিত বিণ. ব্যাকুল হয়েছে বা অস্হির হয়েছে এমন। স্ত্রী. ব্যাকুলিতা।

ব্যাকুলা

ব্যাকুলা1স্ত্রী. ব্যাকুল [ byākula ] বিণ. অত্যন্ত আকুল, অস্হির, উদ্গ্রীব, উত্কণ্ঠিত। [সং. বি + আকুল]। ব্যাকুলা2 ক্রি. ব্যাকুল হওয়া বা করা।

ব্যাকুলতা

ব্যাকুলতা বি. ব্যাকুল [ byākula ] বিণ. অত্যন্ত আকুল, অস্হির, উদ্গ্রীব, উত্কণ্ঠিত। [সং. বি + আকুল]।

ব্যাকুল

ব্যাকুল [ byākula ] বিণ. অত্যন্ত আকুল, অস্হির, উদ্গ্রীব, উত্কণ্ঠিত। [সং. বি + আকুল]। বি. ব্যাকুলতা। স্ত্রী. ব্যাকুলা1। ব্যাকুলা2 ক্রি. ব্যাকুল হওয়া বা করা। ব্যাকুলিত বিণ. ব্যাকুল হয়েছে বা অস্হির হয়েছে এমন। স্ত্রী. ব্যাকুলিতা।

ব্যাকরণ

ব্যাকরণ [ byākaraṇa ] বি. 1 ভাষার নিয়মকানুন-সংবলিত শাস্ত্র বা গ্রন্হ; 2 শব্দের ব্যুত্পত্তি-সংক্রান্ত শাস্ত্র; 3 ভাষা বিশুদ্ধভাবে শিক্ষা করার সহায়ক শাস্ত্র। [সং. বি + আ + √ কৃ + অন]।

ব্যাকব্রাশ

ব্যাকব্রাশ [ byāka-brāśa ] বি. মাথার চুল পিছন দিকে ঘুরিয়ে আঁচড়ানো। [ইং. back + brush]।