ব্যাট

ব্যাট [ byāṭa ] বি. ক্রিকেট ইত্যাদি খেলায় বলকে আঘাত করার জন্য কাঠের তৈরি হাতলযুক্ত ফলকবিশেষ। [ইং. bat]।

ব্যাজোক্তি

ব্যাজোক্তি বি. ছলপূর্ণ কথা; ছল দ্বারা প্রকৃত বক্তব্যকে গোপন করা।

ব্যাজস্তুতি

ব্যাজস্তুতি বি. 1 কপট স্তুতি; 2 (অল.) নিন্দাচ্ছলে স্তুতি বা স্তুতিচ্ছলে নিন্দারূপ অলংকার-যথা ‘অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ’: ভা. চ.)।

ব্যাজ

ব্যাজ1 [ byāja1 ] বি. দল পেশা ইত্যাদির নির্দেশক তকমা। [ইং. badge]। ব্যাজ2 [ byāja2 ] বি. 1 ছল (‘কি কাজে এ ব্যাজ আমি বুঝিতে না পারি’: মধু.); 2 কপটতা; 3 বিঘ্ন; 4 (বাং.) বিলম্ব; 5 সুদ। [সং. বি + √ অজ্ +অ]। ব্যাজস্তুতি বি. 1 কপট স্তুতি; 2 (অল.) নিন্দাচ্ছলে স্তুতি বা স্তুতিচ্ছলে নিন্দারূপ অলংকার-যথা ‘অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ’: ভা. চ.)। ব্যাজোক্তি বি. ছলপূর্ণ কথা; ছল দ্বারা প্রকৃত বক্তব্যকে গোপন করা।

ব্যাঙ্গমি

ব্যাঙ্গমি স্ত্রী. ব্যাঙ্গমা [ byāṅgamā ] বি. রূপকথায় বর্ণিত মানুষের মতো কথা বলে এমন পাখিবিশেষ। [সং. বিহঙ্গমা]।

ব্যাঙ্গমা

ব্যাঙ্গমা [ byāṅgamā ] বি. রূপকথায় বর্ণিত মানুষের মতো কথা বলে এমন পাখিবিশেষ। [সং. বিহঙ্গমা]। স্ত্রী. ব্যাঙ্গমি।

ব্যাঘ্রী

ব্যাঘ্রী স্ত্রী.ব্যাঘ্র [ byāghra ] বি. 1 অতি শক্তিশালী হিংস্র মাংসাশী বিড়ালশ্রেণির বন্য পশুবিশেষ, বাঘ; 2 (সমাসে উত্তরপদরূপে) শ্রেষ্ঠ প্রধান বা শক্তিমান ব্যক্তি (নরব্যাঘ্র)। [সং. বি + আ + √ ঘ্রা + অ]।

ব্যাঘ্র

ব্যাঘ্র [ byāghra ] বি. 1 অতি শক্তিশালী হিংস্র মাংসাশী বিড়ালশ্রেণির বন্য পশুবিশেষ, বাঘ; 2 (সমাসে উত্তরপদরূপে) শ্রেষ্ঠ প্রধান বা শক্তিমান ব্যক্তি (নরব্যাঘ্র)। [সং. বি + আ + √ ঘ্রা + অ]। স্ত্রী. ব্যাঘ্রী।

ব্যাঘাতক

ব্যাঘাতক বিণ. ব্যাঘাতকারী; বাধাজনক; প্রতিবন্ধক।

ব্যাঘাত

ব্যাঘাত [ byāghāta ] বি. বাধা, বিঘ্ন (কাজের ব্যাঘাত, ঘুমের ব্যাঘাত)। [সং. বি + আ + √ হন্ + অ]। ব্যাঘাতক বিণ. ব্যাঘাতকারী; বাধাজনক; প্রতিবন্ধক।