বিদূর

বিদূর [ bidūra ] বিণ. (বাং.) দূরবর্তী, প্রায় সম্পর্কহীন (বিদূর সম্বন্ধ)। ☐ বি. 1 (বাং.) অতি দূরবর্তী স্হান বা দেশ (দূরে বিদূরে); 2 পর্বতবিশেষ; 3 বৈদূর্যমণি। [সং. বি + দূর]। বিদূরিত বিণ. দূর হয়েছে এমন, দূরীভূত, বিতাড়িত।

বিদুষী

বিদুষী [ biduṣī ] বিণ. বি. উচ্চশিক্ষিতা; বিদ্যাবতী নারী। [সং. বিদ্বস্ + ঈ]।

বিদুরের খুদ

বিদুরের খুদ বি. (আল.) (দুর্যোধনের দেওয়া রাজকীয় ভোগ প্রত্যাখ্যান করে শ্রীকৃষ্ণ বিদুরের দেওয়া সামান্য তণ্ডুলকণা গ্রহণ করেছিলেন বলে) দীনজনের শ্রদ্ধার সঙ্গে দেওয়া উপহার।

বিদুর

বিদুর [ bidura ] বি. ধৃতরাষ্ট্রের কনিষ্ঠ ভ্রাতা। [সং. √ বিদ্ + উর]। বিদুরের খুদ বি. (আল.) (দুর্যোধনের দেওয়া রাজকীয় ভোগ প্রত্যাখ্যান করে শ্রীকৃষ্ণ বিদুরের দেওয়া সামান্য তণ্ডুলকণা গ্রহণ করেছিলেন বলে) দীনজনের শ্রদ্ধার সঙ্গে দেওয়া উপহার।

বিদীর্যমাণ

বিদীর্যমাণ বিণ. বিদীর্ণ হচ্ছে এমন (শোকে বিদীর্যমাণ মাতৃহৃদয়)।

বিদীর্ণ

বিদীর্ণ [ bidīrṇa ] বিণ. 1 ছিন্নভিন্ন, খণ্ডিত, খণ্ড খণ্ড হয়ে গেছে এমন (আঘাতে আঘাতে দেহ বিদীর্ণ হল); 2 ভগ্ন (বিদীর্ণ হৃদয়ে বিদায় দিলেন); 3 ফেটে গেছে এমন (চিত্কারে আকাশ বিদীর্ণ করা)। [সং. বি + √ দৃ + ত]। বিদীর্যমাণ বিণ. বিদীর্ণ হচ্ছে এমন (শোকে বিদীর্যমাণ মাতৃহৃদয়)।

বিদিশা

বিদিশা [ bidiśā ] বি. 1 (স্ত্রী.) বিদিক, অন্য দিক, প্রতিকূল বা ভুল দিক; 2 মালবের অন্তর্গত প্রাচীন নগরীবিশেষ। [সং. বি + দিশ্ + আ]।

বিদিত

বিদিত [ bidita ] বিণ. 1 জ্ঞাত, জানা গেছে বা জানা হয়েছে এমন (বিদিত বিষয়, কিছুই তার অবিদিত নয়); 2 খ্যাত (জগদ্বিদিত); 3 অবগত, জেনেছে এমন (এ বিষয়ে তিনি বিদিত আছেন)। [সং. √ বিদ্ + ত]।

বিদিক

বিদিক [ bidika ] (-দিশ্) বি. 1 দুই দিকের মধ্যভাগ, অগ্নি নৈঋত প্রভৃতি কোণ; 2 (বাং.) বিপরীত, প্রতিকূল বা ভুল দিক (দিগ্বিদিক)। [সং. বি + দিশ্]।

বিদাহী

বিদাহী [ bidāhī ] (-হিন্) বিণ. প্রদাহ জন্মায় এমন, পোড়ায় বা ক্ষয় করে এমন, caustic (বি.প.)। [সং. বি + √ দহ্ + ইন্]।