বিদেশবিভুঁই

বিদেশবিভুঁই বি. অন্য দেশ, অপরিচিত দেশ; অপরিচিত স্হান (বিদেশবিভুঁইতে প্রাণটা দিতে চাই না)।

বিদেশবাস

বিদেশবাস বি. প্রবাসে কাটানো, অন্য দেশে বসবাস করা।

বিদেশনীতি

বিদেশনীতি বি. কোনো রাষ্ট্রের বা রাজ্যের অন্য দেশ সম্পর্কিত নীতি, foreign policy.

বিদেশ

বিদেশ [ bidēśa ] বি. 1 প্রবাস, স্বদেশ ভিন্ন অন্য দেশ; 2 বিচ্ছিন্ন বা দূরবর্তী স্হান (‘ঘর হইতে আঙিনা বিদেশ’)। [সং. বি + দেশ]। বিদেশনীতি বি. কোনো রাষ্ট্রের বা রাজ্যের অন্য দেশ সম্পর্কিত নীতি, foreign policy. বিদেশবাস বি. প্রবাসে কাটানো, অন্য দেশে বসবাস করা। বিদেশবিভুঁই বি. অন্য দেশ, অপরিচিত দেশ; অপরিচিত স্হান (বিদেশবিভুঁইতে প্রাণটা দিতে চাই না)। বিদেশযাত্রা বি. অন্য দেশের উদ্দেশে যাত্রা। বিদেশাগত বিণ. অন্য দেশ থেকে এসেছে এমন। বিদেশি, বিদেশী বিণ. বি. ভিন্ন দেশবাসী; অন্য দেশের লোক; ভিন্নদেশীয় (বিদেশি রীতি, বিদেশি মুদ্রা)। বিদেশিনী, বিদেশিনি বিণ. বি. (স্ত্রী.) বিদেশবাসিনী (‘আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী’: রবীন্দ্র)। বিদেশীয়, বৈদেশিক...

বিদূষিত

বিদূষিত বিণ. দূষিত বা কলূষিত হয়েছে এমন।

বিদূষণ

বিদূষণ [ bidūṣaṇa ] বি. 1 অপবাদ নিন্দা বা দোষ দেওয়া; 2 অপবাদ, নিন্দা; 3 দূষিত বা কলুষিত করা (জলবায়ুর বিদূষণ)। [সং. বি + √ দূষি + অন]। বিদূষিত বিণ. দূষিত বা কলূষিত হয়েছে এমন।

বিদূষক

বিদূষক [ bidūṣaka ] বি (নাট্যে) নায়কের রসিক সহচর; ভাঁড়। ☐ বিণ. নিন্দুক, যে নিন্দা করে। [সং. বি + √ দূষি + অক]।

বিদূরিত

বিদূরিত বিণ. দূর হয়েছে এমন, দূরীভূত, বিতাড়িত।