বিপক্ষ

বিপক্ষ [ bipakṣa ] বি. 1 বিরোধী বা প্রতিকূল পক্ষ, বিরুদ্ধ দল (বিপক্ষের প্রতিবাদ, তার ভাই তার বিপক্ষে গেছে); 2 শত্রু। [সং. বি + পক্ষ]। বিপক্ষতা বি. বিরোধিতা। বিপক্ষীয় বিণ. বিপক্ষসম্বন্ধীয়, বিপক্ষভুক্ত।

বিন্যস্ত

বিন্যস্ত বিণ. সুশৃঙ্খলভাবে স্হাপিত বা রচিত (সুবিন্যস্ত বেশবাস, সুবিন্যস্ত যুক্তিপরম্পরা)।

বিন্যাস

বিন্যাস [ binyāsa ] বি. 1 সুশৃঙ্খলভাবে স্হাপন বা রক্ষণ; 2 সুন্দরভাবে বা পরিপাটিভাবে রচনা বা সজ্জা (শব্দবিন্যাস, কেশবিন্যাস)। [সং. বি + নি + √ অস্ + অ]। বিন্যস্ত বিণ. সুশৃঙ্খলভাবে স্হাপিত বা রচিত (সুবিন্যস্ত বেশবাস, সুবিন্যস্ত যুক্তিপরম্পরা)।

বিন্ধ্যবাসিনী

বিন্ধ্যবাসিনী বি. (স্ত্রী.) দুর্গাদেবী। ☐ বিণ. (স্ত্রী.) বিন্ধ্যপর্বতে বাসকারিণী।

বিন্ধ্য

বিন্ধ্য [ bindhya ] বি. ভারতের মধ্যাঞ্চলে পূর্বপশ্চিমে বিস্তৃত পর্বতমালাবিশেষ। [সং. বি + √ ধ্যৈ + অ (নি. ম্ আগম)]। বিন্ধ্যবাসিনী বি. (স্ত্রী.) দুর্গাদেবী। ☐ বিণ. (স্ত্রী.) বিন্ধ্যপর্বতে বাসকারিণী। বিন্ধ্যাচল বি. বিন্ধ্যপর্বত। বিন্ধ্যারণ্য বি. বিন্ধ্য পর্বতের অরণ্য।

বিন্ধা

বিন্ধা [ bindhā ] ক্রি. (প্রা. কা.) বিদ্ধ করা (‘বিন্ধহ পরম নির্বাণে’: চর্যা)। বিঁধা, বেঁধা দ্র।

বিন্দুমাত্র

বিন্দুমাত্র বি. সামান্যমাত্র, লেশমাত্র (বিন্দুমাত্র সন্দেহ করেনি)।