ব বিপথ বিপথ [ bipatha ] বি. 1 মন্দ বা ভুল পথ; 2 অসত্ পথ বা অসত্ জীবনযাত্রা (বিপথে চলা, বিপথগামী)। [সং. বি + পথ]। বিপথগামী (-মিন্) বিণ. বিপথে গেছে এমন (অল্পবয়সেই বিপথগামী হয়েছে)। স্ত্রী. বিপথগামিনী। বিপথচারী (-রিন্) বিণ. বিপথে চলছে এমন, কুপথ অনুসরণ করছে এমন। স্ত্রী. বিপথচারিণী। বি.বিপথচারিতা।
ব বিপত্তি বিপত্তি [ bipatti ] বি. 1 বিপদ, সংকট; 2 বাধা, বিঘ্ন; 3 দুর্গতি, দুরবস্হা (বাধা-বিপত্তি); 4 ঝঞ্ঝাট, ঝামেলা (উটকো বিপত্তি)। [সং. বি + √ পদ্ + তি]। বিপত্তিকর বিণ. বিঘ্নজনক; ঝঞ্ঝাটপূর্ণ।
ব বিপত্তারিণী বিপত্তারিণী [ bipattāriṇī ] বিণ. (স্ত্রী.) বিপদ থেকে ত্রাণকারিণী। ☐ বি. লৌকিক দেবীবিশেষ। [সং. বিপত্ + তারিণী]।
ব বিপণী বিপণি, বিপণী [ bipaṇi, bipaṇī ] বি. 1 দোকান; 2 বাজার, হাট; 3 পণ্যশালা (‘কতই বিপণি, কতই পণ্য’: রবীন্দ্র)। [সং. বি + √ পণ্ + ই, ঈ]।
ব বিপণি বিপণি, বিপণী [ bipaṇi, bipaṇī ] বি. 1 দোকান; 2 বাজার, হাট; 3 পণ্যশালা (‘কতই বিপণি, কতই পণ্য’: রবীন্দ্র)। [সং. বি + √ পণ্ + ই, ঈ]।
ব বিপণন বিপণন [ bipaṇana ] বি. বিক্রয়ের জন্য বাজারে দেওয়া, বাজারে বিক্রয়ের ব্যবস্হা করা, marketing. [সং. বি + √ পণ্ + অন]।
ব বিপজ্জনক বিপজ্জনক [ bipajjanaka ] বিণ. বিপদ সৃষ্টি করে বা বিপদে ফেলে এমন; (যাতে) বিপদের ভয় আছে এমন, মারাত্মক (বিপজ্জনক পরিস্হিতি, বিপজ্জনক ব্যাপার)। [সং. বিপদ্ + জনক]।