ব্যাবর্তন
ব্যাবর্তন [ byābartana ] বি. 1 প্রত্যাবর্তন; 2 আবর্তন; 3 (বিজ্ঞা.) মোচড়। [সং. বি + আ + √ বৃত্ + ণিচ্ + অন]। ব্যবর্তক বিণ 1 পৃথক্কারক; ভেদক; 2 পরিবেষ্টনকারী। ব্যবর্তিত বিণ. প্রত্যাবৃত্ত; প্রত্যাবর্তন করানো হয়েছে এমন; আবর্তিত; মোচড়ানো হয়েছে এমন। ব্যাবৃত বিণ. প্রত্যাবৃত্ত; নিবৃত্ত; খণ্ডিত; নিরাকৃত। ব্যাবৃত্তি বি. ব্যাবর্তন।
ব্যাপ্ত
ব্যাপ্ত [ byāpta ] বিণ. 1 বিস্তৃত, প্রসারিত; 2 আচ্ছাদিত; 3 পরিপূর্ণ; 4 বিশাল (ব্যাপ্ত হৃদয়, ব্যাপ্ত আকাশ)। [সং. বি + √ আপ + ত]। ব্যাপ্তার্থ বি. প্রসারিত অর্থ বা মানে; যে মানে টেনে করা হয়েছে। ব্যাপ্তি বি. 1 বিস্তৃতি, প্রসার; 2 আবরণ, আচ্ছাদন; 3 (দর্শ.) ব্যাপ্যের সঙ্গে ব্যাপকের নিত্য সম্বন্ধ, invariable concomitance; 4 আয়তন।