বিবিক্ত

বিবিক্ত [ bibikta ] বিণ. 1 অসম্পৃক্ত, আলাদা, স্বতন্ত্র, পৃথক (‘জাতিভেদে বিবিক্ত মানুষ’: সু. দ.); 2 নির্জন, জনহীন, নিভৃত (‘বৃষ্টির বিবিক্ত দিনে’: সু. দ.); 3 একাগ্র; 4 বিশুদ্ধ। [সং. বি + √ বিচ্ + ত]। বিবিক্তসেবী (-বিন্) বিণ. নির্জন স্হানে বাসকারী। বিবিক্তি বি. একাকিত্ব; নির্জনতা (‘বিবিক্তিতে তাই মুমূর্ষার প্রতিকার নাই’: সু. দ.)।

বিবিয়ানা

বিবিয়ানা বি. মেমের মতো বিলাসিতা বা বিলাসী সাজসজ্জা।

বিবি

বিবি [ bibi ] বি. 1 মুসলমান মহিলা; 2 সম্ভ্রান্ত মুসলমানের পত্নী; 3 ইয়োরোপীয় মহিলা, মেম (সাহেব-বিবি); 4 স্ত্রীমূর্তিচিহ্নিত তাসবিশেষ। ☐ বিণ. আরামপ্রিয়া, বিলাসিনী (বিবি বউ)। [ফা. বীবী]। বিবিজান বি. বিবিকে প্রিয় সম্বোধন। বিবিয়ানা বি. মেমের মতো বিলাসিতা বা বিলাসী সাজসজ্জা।

বিবাহিতা

বিবাহিতা স্ত্রী. বিবাহিত বিণ. বিবাহ করেছে এমন, পরিণীত।

বিবাহিত

বিবাহিত বিণ. বিবাহ করেছে এমন, পরিণীত। স্ত্রী. বিবাহিতা।

বিবাহবিচ্ছেদ

বিবাহবিচ্ছেদ বি. আইনবলে স্বামী-স্ত্রীর দাম্পত্যজীবনের অবসান, divorce.

বিবাহ

বিবাহ [ bibāha ] বি. একটি পুরুষ ও একটি নারীর স্বামী-স্ত্রী হিসাবে জীবনযাপন করার সামাজিক বিধি; পরিণয়, উদ্বাহ। [সং. বি + √ বহ্ + অ]। বিবাহবিচ্ছেদ বি. আইনবলে স্বামী-স্ত্রীর দাম্পত্যজীবনের অবসান, divorce. বিবাহার্থী (-র্থিন্) বিণ. বিবাহ করতে ইচ্ছুক। বিবাহিত বিণ. বিবাহ করেছে এমন, পরিণীত। স্ত্রী. বিবাহিতা।