ব বিবৃত্ত বিবৃত্ত [ bibṛtta ] বিণ. 1 ঘূর্ণিত; 2 পরাবৃত্ত; 3 প্রত্যাবৃত্ত। [সং. বি + √ বৃত্ + ত]। বিবৃত্তি বি. ঘূর্ণন; চক্রবত্ ভ্রমণ।
ব বিবৃতি বিবৃতি বি. বর্ণনা, বিবরণ, ব্যাখ্যা; উন্মুক্ত বা প্রসারিতকরণ, সাধারণের জ্ঞাতার্থে বিবৃতি, statement.
ব বিবৃত বিবৃত [ bibṛta ] বিণ. 1 বর্ণিত (সংক্ষেপে বিবৃত করো); 2 ব্যাখ্যাত; 3 উন্মুক্ত (বিবৃত ধ্বনি); 4 প্রসারিত (বিবৃত মুখ, বিবৃত দ্বার)। [সং. বি + √ বৃ + ত]। বিবৃতি বি. বর্ণনা, বিবরণ, ব্যাখ্যা; উন্মুক্ত বা প্রসারিতকরণ, সাধারণের জ্ঞাতার্থে বিবৃতি, statement.
ব বিবিধ বিবিধ [ bibidha ] বিণ. নানারকম। [সং. বি (=বিভিন্ন) + বিধা]। বিবিধার্থ বি. নানারকম অর্থ; বিভিন্ন অর্থ। ☐ বিণ. বিবিধ অর্থযুক্ত বা অর্থসংবলিত।
ব বিবিক্ষা বিবিক্ষা [ bibikṣā ] বি. প্রবেশের ইচ্ছা। [সং. √ বিশ্ + সন্ + অ + আ]। বিবিক্ষু বিণ. প্রবেশ করতে ইচ্ছুক।