ব্যায়রাম

ব্যায়রাম আঞ্চ. ব্যারাম [ byārāma ] বি. রোগ, ব্যাধি, পীড়া। [ফা. বে + সং. আরাম (সুখ)]।

ব্যাসার্ধ

ব্যাসার্ধ বি. বৃত্তের ব্যাসের অর্ধেক; বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরলরেখা।

ব্যাস

ব্যাস [ byāsa ] বি. 1 বৃত্তের কেন্দ্র ভেদ করে দুইদিকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরলরেখা; 2 বৃত্তের সর্বাধিক প্রস্হ; 3 বিভাগ; 4 বিস্তার। ☐ বি. কৃষ্ণদ্বৈপায়ন, বেদব্যাস। [সং. বি + আ + √ অস্ + অ]। ব্যাসার্ধ বি. বৃত্তের ব্যাসের অর্ধেক; বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরলরেখা।

বেশকম

ব্যাশকম, বেশকম [ byāśa-kama, bēśa-kama ] বি. (আঞ্চ.) পার্থক্য, তফাত। [বাং. বেশি-কম]।

ব্যাশকম

ব্যাশকম, বেশকম [ byāśa-kama, bēśa-kama ] বি. (আঞ্চ.) পার্থক্য, তফাত। [বাং. বেশি-কম]।

ব্যালোল

ব্যালোল [ byālōla ] বিণ. 1 বিলোল; 2 অতিশয় চঞ্চল; 3 ব্যাকুল। [সং. বি + আলোল]।

ব্যালান্স

ব্যালান্স [ byālānsa ] বি. ভারসাম্য (ব্যালান্সের খেলা, ব্যালান্স রাখা)। [ইং balance]।

ব্যালট

ব্যালট [ byālaṭa ] বি. ভোটপত্র, যে কাগজে চিহ্ন বা ছাপ এঁকে ভোট দেওয়া হয়। [ইং. ballot]। ব্যালটপেপার বি. ভোটপত্র।