ব্যাহরণ

ব্যাহরণ [ byāharaṇa ] বি. কথন, উক্তি, উচ্চারণ, ব্যাহার (নাম ব্যাহরণ)। [সং. বি + আ + √ হৃ + অন]। ব্যাহার বি. 1 কথন, উক্তি, উচ্চারণ; 2 নির্দেশ। ব্যাহৃত বিণ. উক্ত, কথিত, উচ্চারিত। ব্যাহৃতি বি. 1 উক্তি, উচ্চারণ; 2 মন্ত্রাঙ্গ বিশেষ।

ব্যাহত

ব্যাহত [ byāhata ] বিণ. 1 বাধাপ্রাপ্ত (উন্নতি ব্যাহত হওয়া, গতি ব্যাহত হওয়া, অব্যাহত); 2 নিবারিত; 3 বিফলীকৃত, ব্যর্থ। [সং. বি. + আহত]।

ব্যাসবাক্য

ব্যাসবাক্য [ byāsa-bākya ] বি. (ব্যাক.) বিগ্রহবাক্য, সমাসবদ্ধ পদসমূহের অর্থপ্রকাশক বাক্য। [সং. ব্যাস (=বিস্তার) + বাক্য]।

ব্যসক্তি

ব্যসক্তি বি. ব্যাসক্ত [ byāsakta ] বিণ. 1 অতিশয় আসক্ত; 2 সংলগ্ন। [সং. বি + আসক্ত]।

ব্যাসক্ত

ব্যাসক্ত [ byāsakta ] বিণ. 1 অতিশয় আসক্ত; 2 সংলগ্ন। [সং. বি + আসক্ত]। বি. ব্যসক্তি।

ব্যাসকূট

ব্যাসকূট [ byāsa-kūṭa ] বি. 1 বেদব্যাসের রচনার দুর্বোধ্য অংশ; 2 দুর্বোধ্য লেখা। [সং. ব্যাস (বেদব্যাস) + কূট]।

ব্যাসার্ধ

ব্যাসার্ধ বি. বৃত্তের ব্যাসের অর্ধেক; বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরলরেখা।

ব্যাস

ব্যাস [ byāsa ] বি. 1 বৃত্তের কেন্দ্র ভেদ করে দুইদিকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরলরেখা; 2 বৃত্তের সর্বাধিক প্রস্হ; 3 বিভাগ; 4 বিস্তার। ☐ বি. কৃষ্ণদ্বৈপায়ন, বেদব্যাস। [সং. বি + আ + √ অস্ + অ]। ব্যাসার্ধ বি. বৃত্তের ব্যাসের অর্ধেক; বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরলরেখা।

বেশকম

ব্যাশকম, বেশকম [ byāśa-kama, bēśa-kama ] বি. (আঞ্চ.) পার্থক্য, তফাত। [বাং. বেশি-কম]।

ব্যাশকম

ব্যাশকম, বেশকম [ byāśa-kama, bēśa-kama ] বি. (আঞ্চ.) পার্থক্য, তফাত। [বাং. বেশি-কম]।