ব ব্যুতপাদিকা ব্যুতপাদিকা, ব্যুত্পাদিকা, ব্যুৎপাদিকা স্ত্রী. ব্যুতপাদক, ব্যুত্পাদক, ব্যুৎপাদক বিণ. ব্যুত্পত্তিদানকারী।
ব ব্যুতপাদক ব্যুতপাদক, ব্যুত্পাদক, ব্যুৎপাদক বিণ. ব্যুত্পত্তিদানকারী। স্ত্রী. ব্যুতপাদিকা, ব্যুত্পাদিকা, ব্যুৎপাদিকা।
ব ব্যুতপন্ন ব্যুতপন্ন, ব্যুত্পন্ন, ব্যুৎপন্ন বিণ. 1 জ্ঞানী, পণ্ডিত (গণিতে ব্যুত্পন্ন) 2 (ব্যাক.) প্রকৃতি-প্রত্যয়াদি যোগে উত্পন্ন।
ব ব্যুতপত্তিগত ব্যুতপত্তিগত, ব্যুত্পত্তিগত, ব্যুৎপত্তিগত বিণ. (শব্দের) প্রকৃতি-প্রত্যয় থেকে লব্ধ (ব্যুত্পত্তিগত অর্থ)।
ব ব্যাহরণ ব্যাহরণ [ byāharaṇa ] বি. কথন, উক্তি, উচ্চারণ, ব্যাহার (নাম ব্যাহরণ)। [সং. বি + আ + √ হৃ + অন]। ব্যাহার বি. 1 কথন, উক্তি, উচ্চারণ; 2 নির্দেশ। ব্যাহৃত বিণ. উক্ত, কথিত, উচ্চারিত। ব্যাহৃতি বি. 1 উক্তি, উচ্চারণ; 2 মন্ত্রাঙ্গ বিশেষ।
ব ব্যাহত ব্যাহত [ byāhata ] বিণ. 1 বাধাপ্রাপ্ত (উন্নতি ব্যাহত হওয়া, গতি ব্যাহত হওয়া, অব্যাহত); 2 নিবারিত; 3 বিফলীকৃত, ব্যর্থ। [সং. বি. + আহত]।
ব ব্যাসবাক্য ব্যাসবাক্য [ byāsa-bākya ] বি. (ব্যাক.) বিগ্রহবাক্য, সমাসবদ্ধ পদসমূহের অর্থপ্রকাশক বাক্য। [সং. ব্যাস (=বিস্তার) + বাক্য]।